লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
সিসি ক্যামেরার ফুটেজে চোর শনাক্ত, ৫ দিন পর মোটরসাইকেল উদ্ধারসহ চোর গ্রেফতার

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসের নিচ থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোরকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র কয়েক দিনের মধ্যেই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে।


জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাগরণী চক্র ফাউন্ডেশনের অফিসার হিসেবে কর্মরত নাটোর জেলার বাগাতিপাড়া থানার হাটগোবিন্দপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৬)। তিনি তার ব্যবহৃত হিরো স্পেøন্ডার মোটরসাইকেলটি অফিসের বারান্দায় রেখে জরুরি কাজে বাসায় যান। বিকেলে ফিরে এসে দেখেন, বারান্দায় রাখা মোটরসাইকেলটি নেই।


পরে অফিসের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন যুবক মোবাইল ফোন হাতে নিয়ে অফিসের আশপাশে ঘোরাফেরা করছে এবং সুযোগ বুঝে অফিসের বারান্দা থেকে মোটরসাইকেলটি নিয়ে চলে যাচ্ছে। পরে শামীম হোসেন ফুটেজসহ আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


অভিযোগ পাওয়ার পরপরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে এসআই বাবলু খান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান শুরু করেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য হিসেবে উপজেলার ডাউকি ইউনিয়নের বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সাগর আলী (২১)কে শনাক্ত করা হয়।


পরবর্তীতে ৫ নভেম্বর রাতে অভিযান চালিয়ে সাগর আলীকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। পরদিন (৬ নভেম্বর) সাগর আলীকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম) বলেন, “চুরির ঘটনার পরপরই আমরা সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু করি। অল্প সময়ের মধ্যেই চোরকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। আলমডাঙ্গা থানায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।