লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সাহরির শেষ সময় : ফজরের আযান নয়, বরং সুবহে সাদিক উদিত হওয়া-মাওলানা ইমদাদুল হক

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, কামাচার ও সকল পাপাচার থেকে বিরত থাকাকে সিয়াম বা রোজা বলে। সুতরাং সূর্যাস্ত থেকে সুবহে সাদিক পর্যন্ত হালাল পানাহার ও কামাচারের অনুমোদন থাকে। রোজাদারের জন্য সূর্যাস্তের আগে এবং সুবহে সাদিকের পরে খাওয়া ও পান করা বৈধ নয়। সূর্যাস্তের আগে যে পানাহার বৈধ নয় এটা সকলের কাছেই মোটামুটি পরিষ্কার। কিন্তু সুবহে সাদিকের পরের ব্যাপারটা অনেকের কাছেই অস্পষ্ট আছে বলে মনে হয়।

অনেকের প্রশ্ন শুনে বোঝা যায়, জনসাধারণের মাঝে এ ধারণা ব্যাপক যে, ফজরের আযান হওয়াই সাহরির শেষ সময়। কিন্তু বাস্তবতা হল, শরীআত কর্তৃক সাহরির পানাহার গ্রহণের সীমারেখা হল সুবহে সাদিক উদিত হওয়া।
মহান আল্লাহ বলেন, আর তোমরা কালো রেখা ভেদ করে প্রভাতের শুভ্র রেখার উন্মেষ হওয়া পর্যন্ত পানাহার করতে থাকো (সুরা বাকারাহ, আয়াত: ১৮৭)।
তবে রমাযানে সাধারণত সুবহে সাদিকের সাথে সাথেই আযান দেওয়া হয়। কিন্তু কখনো যদি সুবহে সাদিক উদিত হওয়ার আগে আযান হয়ে যায় তাতে খাবার বন্ধ করার প্রয়োজন নেই।

নবীজি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি আযান শোনে আর তার হাতে খাবার পাত্র থাকে তবে সে প্রয়োজন না মেটা পর্যন্ত খাবার বর্জন করবে না (আবু দাউদ)।

এ বিধান সুবহে সাদিক উদিত হওয়ার আগে হওয়া আযানের ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সময় দুজন মুআযযিন ছিলেন, বিলাল ও ইবন উম্মে মাকতুম রা.। বিলাল রা. আযান দিতেন সুবহে সাদিক উদিত হওয়ার আগে রাত থাকতে, যেন তাহাজ্জুদ আদায় কারীরা বাড়ি ফিরে যায় আর ঘুমন্ত ব্যক্তিরা জাগ্রত হয়। আর ইবন উম্মে মাকতুম আযান দিতেন সুবহে সাদিক উদিত হলে।
নবীজি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম বলেন, ইবন উম্মে মাকতুম আযান দিলে তোমরা আর সাহরি খাবে না। তবে বিলালের আযানের পরও তোমরা পানাহার চালিয়ে যেতে পারবে (বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজাহ)।

যেহেতু সুবহে সাদিক উদিত হওয়াই সাহরির শেষ সময়, সুতরাং মুআযযিন কোনোদিন দেরি করে আযান দিলেও সে পর্যন্ত পানাহার করা চলবে না, বরং সুবহে সাদিক উদিত হওয়ার সাথে সাথেই বন্ধ করে দিতে হবে। এ ব্যাপারে যথাযথ সতর্কতা কাম্য।

লেখক: মুহতামিম, দারুস সুন্নাহ একাডেমি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।