লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সারা দেশের ন্যায় আলমডাঙ্গায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি/সমমা‌ন পরীক্ষা অনুষ্ঠিত

সারা দেশের মত গতকাল আলমডাঙ্গা শহ‌রের  ৪ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি/সমমা‌ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন পরীক্ষায় মোট উপস্থিত ছিল ২০৯৯ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪৬ জন পরীক্ষার্থী। 

 যশোর শিক্ষা বোর্ডের সবচে বড় কেন্দ্র আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১৫৫ জন। ছেলে ৬১১ ও মেয়ে ৫৪৪ জন।

আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৫৩৫ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে ছেলে ২০৭ ও মেয়ে ৩২৮ জন।

আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে মোট ২৩১ জন পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে ছেলে ১৪০ ও মেয়ে ৯১ জন।

আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে (ভোকেশনাল) মোট পরীক্ষা দিয়েছে ২২৪ জন। এদের মধ্যে ছেলে ১৮৮ ও মেয়ে ৩৬ জন।

পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। কে‌ন্দ্রে দা‌য়িত্ব প্রাপ্ত অ‌ফিসার ছি‌লেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, রিসোর্স সেন্টার ইন্সটেক্টর জামাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ।

আলমডাঙ্গা পাইলট বা‌লিকা বিদ‌্যালয় কে‌ন্দ্রের কেন্দ্র স‌চিবের দা‌য়ি‌ত্বে ছি‌লেন  প্রধান শিক্ষক ম‌নিরুজ্জামান, হল সুপারের দা‌য়ি‌ত্বে ছি‌লেন ‌বেলগাছী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আবুল কা‌সেম মোল্লা, আলমডাঙ্গা পাইলট সরকা‌রি মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের কেন্দ্রে কেন্দ্র স‌চি‌বের দা‌য়ি‌ত্বে ছি‌লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, হল সুপার ছিলেন সহকা‌রি প্রধান শিক্ষক ইলিয়াস হো‌সেন, আলমডাঙ্গা সি‌দ্দিকীয়া আলিম মাদ্রাসা কে‌ন্দ্রে কেন্দ্র স‌চি‌বের দা‌য়িত্বে  ছি‌লেন শ‌্যামপুর মাদ্রাসার অধ‌্যক্ষ আক্তারুজ্জামান, হল সুপার ছি‌লেন শিক্ষক রহমতুল্লাহ, ম‌হিলা ডিগ্রী ক‌লেজ কেন্দ্রে সহকা‌রি কেন্দ্র স‌চিব ছি‌লেন সহকা‌রি শিক্ষক আবু তা‌লেব, হল সুপার ছি‌লেন আসাদুল হক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

৫৭ মিনিট আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৪ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৫ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।