ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে ইয়ূথ এসেম্বলি
মেহেরপুর প্রতিনিধি। সারাদেশে ধর্ষণের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে ইয়ূথ এসেম্বলি। শনিবার সকাল 11 টার দিকে জেলা শিল্পকলা সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়েব ফাউন্ডেশনের উপ সমন্বয়কারী আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন ইয়ত এ্যাসেম্বলির যুগ্ন-আহবায়ক রাজু আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের জেলা ফোকাল জাহাঙ্গীর আলম, ইউনিট ম্যানেজার তারিক কাজী, ইয়ত এ্যাসেম্বলির সদস্য মিতু আক্তার, জবেদা খাতুন, শামীম জামান, রাবেয়া আক্তার সহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন সারাদেশে ধর্ষণের বিচারকার্য সঠিক সময়ে করতে হবে। সেই সাথে আমাদের নিজেদেরকে ও সচেতন থাকতে হবে।