লগইন
সন্ত্রাসী না হয়েও দীর্ঘ ১৫ বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে মুকুল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ মার্চ, ২০২১ | ১২:০০ রাত ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সন্ত্রাসী না হয়েও দীর্ঘ ১৫ বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে স্বাভাবিক জীবনে মুকুল

সন্ত্রাসী না হয়েও দীর্ঘ ১৫ বছরের পলাতক জীবনের অবসান ঘটিয়ে মুকুলের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ৯ মার্চ বেলা ১১টার দিকে পুলিশ সুপারের নির্দেশে আলমডাঙ্গা থানায় আত্মসমর্পন করে মুকুল স্বাভাবিক জীবনে ফিরে আসে। গ্রামবাসি সন্ত্রাসী আখ্যা দেওয়ায় মুকুল দীর্ঘ ১৫ বছর এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় বসবাস করে আসছিলেন।


জানাগেছে, উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে মুকুল(৩৭)। মুকুলের নানা বাড়ি কুমারি ইউনিয়নের যাদবপুর গ্রামে। ২০০০ সালে এসএসসি পাশ করার পর নানা বাড়িতে যাওয়া আসার একপর্যায়ে গ্রাম্য মামা পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির নেতা আবির হাসানের সাথে তার পরিচয় হয়। সেই সুবাদে মাঝে মাঝে আবির হাসান বাঁশবাড়িয়া গ্রামের মুকুলের বাড়িতে যাওয়া আসা করতো। সে সময় থেকেই গ্রামবাসি মুকুলকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে। তখন থেকে মুকুলের জন্য গ্রামে থাকা দুরুহ হয়ে পড়ে। গ্রামে কোন ঘটনা ঘটলেই মুকুলের নাম হতে শুরু করে। গ্রামের মানুষ মুকুলকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করতে থাকে। ২০০৪ সালের শেষে দিকে মুকুল গ্রাম ছাড়তে বাধ্য হয়। তখন থেকে মুকুল কোন সময় ঢাকায় টাইস মিস্ত্রেরী, কোন সময় সে রাজ মিস্ত্রীরির কাজ করে নিজের খরচ চালাতো। মুকলের স্ত্রী কুষ্টিয়া মিরপুর উপজেলায় বাপের বাড়িতেই বসবাস করতো। মুকলের একটি মাত্র ছেলে বয়স এখন ১৪ বছর। মিথ্যা সন্ত্রাসী আখ্যায়িত হয়ে পালিয়ে বেড়াচ্ছে দীর্ঘ ১৫ বছর। এ জীবন আর কত দিন। মুকুল চিন্তা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। মুকুলের নামে নেই কোন মামলা, নেই কোন অভিযোগ। তবুও সে নামধারী সন্ত্রাসী।


কয়েকদিন আগে মুকুল জেলা কৃষকলীগের সহসভাপতি আশাদুল ইসলামকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট গিয়ে হাজির হয়। পুলিশ সুপারের নিকট তার জীবনের সমস্ত ঘটনা খুলে বলেন। পুলিশ সুপারের নিকট মুকুল স্বাভাবিক জীবনে ফেলার সুযোগ চান। পরে পুলিশ সুপার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নিকট আত্মসমর্পন করার পরামর্শ দেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে ৯ মার্চ বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নিকট আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুকুলকে রজনীগন্ধ ফুলের স্টিক হাতে তুলে দিয়ে তাকে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ দেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, সস্ত্রাসী না হয়েও মুকুল দীর্ঘ বছর এলাকা ছেড়ে পালিয়ে ছিল। সে স্বাভাবিক জীবন যাপন করার জন্য আলমডাঙ্গা থানায় আত্মসমর্পন করেন। আলমডাঙ্গা থানায় তার নামে কোন মামলা নেই। শর্ত সাপেক্ষে তাকে স্বাভাবিক জীবন যাপনের সুযোগ দেওয়া হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

৪৪ মিনিট আগে
দাঁড়িয়ে থাকেন বয়স্ক নারী, বসে থাকেন তরুণ পুরুষ

জোরালো পদক্ষেপের তাগিদ

৪৪ মিনিট আগে
জোরালো পদক্ষেপের তাগিদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

১ ঘন্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

১ ঘন্টা আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

২ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৩ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।