ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
শৈলকুপায় আলমসাধু ও যাত্রীবাহি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দূর্ঘটনায় আব্দুল জব্বার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে ওই উপজেলার চাঁদপুর গ্রামের আজমত আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান বুধবার সন্ধায় যাত্রীবাহি একটি ইজিবাইক ভাটই বাজার থেকে কাজীপাড়া যাচ্ছিল।
পথিমধ্যে উল্টো দিক থেকে আসা আলমসাধুর সাথে কাজীপাড়া বাজার সড়কের ভগবাননগর খালের ব্রিজের পাশে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের ৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে আব্দুল জব্বার মারা যান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় প্রবাসীর বাড়িতে নৈশ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
১ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা
২০ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান
২১ ঘন্টা আগে