সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
শিশু শিক্ষার্থিকে বলদকারের অভিযোগে বেলগাছির হেফজখানার হুজুর আবু মুসা আটক
শিশু শিক্ষার্থিকে বলদকারের অভিযোগে আলমডাঙ্গার বেলগাছি গ্রামের হেফজখানার হুজুর আবু মুসাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ২০ মার্চ এশার নামাজের পর গ্রামবাসী হেফজখানার হুজুর আবু মুসাকে মসজিদে আটকে পরে পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, আলমডাঙ্গার বেলগাছি গ্রামের মৃত জামাল আলীর ছেলে হাফেজ আবু মুসা পোয়ামারী মাদ্রাসার শিক্ষক। তিনি পার্টটাইম পার্শ্ববর্তী বেলগাছি জামে মসজিদে নামাজ পড়ান ও হেফজখানায় শিশুদের পড়ান।
২০ মার্চ শনিবার দুপুরে এই কুলাঙ্গার ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলদকার করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার দাদাকে বলে দেয়। এ ঘটনা জানাজানি হলে বাদ এশা মসজিদের ভেতর গ্রামবাসী অভিযুক্ত আবু মুসাকে আটকে রেখে পরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের নিকট আবু মুসা তার অপরাধের কথা স্বীকার করেন।
গ্রামসূত্রে জানা যায়, হাফেজ আবু মুসা ইতোপূর্বেও একই অপরাধ সঙ্ঘটিত করলেও সেবার মাফ চেয়ে পার পেয়েছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৩ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৩ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
৪ ঘন্টা আগে