লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

শিক্ষার গুণগত মানোন্নয়নে ও এসএসসি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আলমডাঙ্গায় মতবিনিময়

দেড় দশক পূর্বেও আশপাশের জেলা উপজেলার চেয়ে উচচ শিক্ষার হার আলমডাঙ্গার বেশি ছিল। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতায় সারা দেশের মত আলমডাঙ্গার শিক্ষাব্যবস্থাও চরম ক্ষতিগ্রস্ত হয়। ফলে উচ্চ শিক্ষায় আশপাশের এলাকা থেকে আলমডাঙ্গা অনেক পিছিয়ে যায়। এমতাবস্থায়, শিক্ষার গুণগত মানোন্নয়নে ও আসন্ন এসএসসি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আলমডাঙ্গায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেন, আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিউল হুদা, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান, বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোল্লা, মুন্সিগঞ্জ একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রমুখ।

অন্যদিকে, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি রহমান মুকুল, সাধারণত সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা সম্পাদক প্রভাষক ইদ্রিস খান, সম্পাদনা মন্ডলীর সদস্য বিপ্লব হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাকিব মাহমুদ, সদস্য সচিব আরাফাত হোসেন, সুশীল সমাজের প্রতিনিধি ইকবাল হোসেন মিয়া, প্রভাষক মিজানুর রহমান বক্তব্য রাখেন।

আলোচনায় নাগরিক উন্নয়ন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিরা পাবলিক পরীক্ষাগুলোর অসংগতিগুলো তুলে ধরেন এবং প্রতিকারে ব্যবস্থা গ্রহনে আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম সকল অসংগতি দুর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ, বিগত দিনগুলোতে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়ন ও এস এস সি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আলোচনা চলমান রাখে। তারই ধারাবাহিকতায় গত ১৯ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সাথে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির প্রতিনিধি দল মতবিনিময় করেন। সেই আলোচনার ফলশ্রæতিতে গতকাল ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।