লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

লেখাপড়া যেন শিশুদের আতঙ্কের কারণ না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে- জেলা প্রশাসক


আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রবিবার সকাল ১০টায় কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় চত্তরে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এসময় তিনি বলেন, শিক্ষাকে চাপিয়ে দেয়া যাবে না, শিশুরা কতোটুকু চাপ নিতে পারে; তার দিকে খেয়াল রাখতে হবে। তাকে চাপ দিয়ে সকাল সন্ধ্যা পড়ার টেবিলে বসিয়ে রাখবেন না।

আপনার সন্তানকে চাপ দিয়ে নয় তাকে স্বাভাবিকভাবে পড়তে দিন। তিনি আরও বলেন, খেয়াল রাখতে হবে সে স্কুলে যাই কি না রাতে বাড়ি ফেরে কিনা, বাড়ি ফিরে পড়তে বসে কি না। বেশি চাপাচাপি করলে হিতে বিপরীত হয়ে যায়। লেখাপড়া তার আতঙ্কের কারণ না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে বিদ্যালয়ের শিক্ষকদের নিকট খোঁজ খবর নিতে হবে সে বিদ্যালয়ে ঠিক মতো আসছে কি-না।

বিদ্যালয়ে নিয়মিত আসলেই আস্তে আস্তে মেধার বিকাশ ঘটবে। পরীক্ষায় কখনো খাবার হয় তাকে বলতে হবে তুমি চেষ্টা করো। এমন কিছু করা যাবে না যেমনটি বিদ্যালয়ে ফলাফল নিতে এসে খারাপ করেছে। সকলের সামনে তাকে মারধর করার ফলে সে খারাপে দিকে ধাবিত হতে পারে; এটাও করা যাবে না। মাঝে মাঝে সন্তানের সাথে গল্প করুন।

দেখবেন; সেই গল্প থেকে ভালো কিছু হতে পারে। তার প্রতি রাগ ক্ষোভ দেখিয়ে লাভ নেই, তাকে তো আপনি ফেলে দিতে পারবেন না। তাকে ভালবাসা দিয়ে ভালো করা সম্ভব। অসুস্থ প্রতিযোগী করার দরকার নেই, তাকে সুস্থ থাকার মধ্যদিয়ে কিছু শিখুক, স্বাবাভিকভাবে নিলে সে ভালো করবে।


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আশাদুল হক মিকা, ইউপি সদস্য নকিব উদ্দিন নেকবার, মাহাবুল হক, মিনারুল ইসলাম, নজরুল ইসলাম।

স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসমা পারভীন।

সহকারি শিক্ষা অফিসার জি,এম কামাল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য সহকারি অধ্যাপক লুৎফুন নাহার, শিক্ষক রেহেনা পারভীন, আব্দুর রাজ্জাক, ক্রীড়া সংগঠন মিজানুল হক, সহকারি শিক্ষক আকলিমা খাতুন, আশরাফুল ইসলাম, ফারজানা জাহান, রেহানা পারভীন, আরজিনা পারভীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে তিন জন অভিভাবক মাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।