লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

লটারির মাধ্যমেক আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছে ১৬৫জন শিক্ষার্থী

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ২০২৬ শিক্ষাবর্ষে তিনটি শাখায় লটারির মাধ্যমে ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে সকলের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।


জানা গেছে, গত ১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য মোট ২০৫ জন শিক্ষার্থী আবেদন ফরম উত্তোলন করে। এর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত ১৬৫ জন ভর্তির সুযোগ পায়। অবশিষ্ট ৪০ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। পরবর্তীতে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি নেওয়া হবে।


লটারি অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পান্না আক্তার। এসময় তিনি বলেন, ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে লটারির কোনো বিকল্প নেই। এতে করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি হয়। মেয়েদের শিক্ষায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সুনাম রয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাই আমাদের প্রত্যাশা।


তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক। সহকারী শিক্ষক মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শহিদুল আলম, নজরুল ইসলাম, সমীর কুমার সাহা, কাবিরী সুলতানা, আলী কদর, আফরিন সুলতানা, শামীমা ইয়াসমিন, রাম কুমার সাহা, ছায়া রানীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।


লটারি কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।