লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

রোগী পৌঁছে ফিরছিলেন—বনপাড়ায় মাইক্রো দুর্ঘটনায় ঘোষবিলার চা–দোকানি আজাদ নিহত

নাটোরের বনপাড়ায় গভীর রাতে মাইক্রোবাস দুর্ঘটনায় আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামের চা–দোকানি আজাদ খন্দকার (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোতে থাকা রবিউল ইসলাম (৪৫) ও চালক শিলন (৪২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চালক শিলনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রাখা হয়েছে।

নিহত আজাদ খন্দকার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তাঁর জামজামি বাজারে একটি চায়ের দোকান ছিল। আহত রবিউল ইসলাম একই গ্রামের মৃত আসমান আলীর ছেলে এবং চালক শিলন একই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

গ্রামবাসীরা জানান, সোমবার রাতে প্রসব–সংক্রান্ত জটিলতায় গ্রামের এক নারীকে স্থানীয় কয়েকজন মিলে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যান আজাদ, রবিউলসহ সঙ্গীরা। সেখানে অবস্থার অবনতি হলে রোগীকে রাজশাহীতে রেফার করা হয়। রোগীকে পৌঁছে দিয়ে সবাই গভীর রাতে বাড়ির পথে রওনা দেন। রাত ২টার দিকে বনপাড়ার কাছে পৌঁছে মাইক্রোবাসটি চালকের ঘুমঘোরে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। খবর পেয়ে নিহতের স্বজনরা রাতেই বড়াইগ্রামে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে মরদেহ গ্রামে আনা হলে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। দুপুরে গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহত আজাদ খন্দকার স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ স্বজনদের শোকের মাঝে রেখে গেলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।