রাতে পথে পথে ঘুরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন আলমডাঙ্গার ইউএনও
শরিফুল ইসলাম রোকন: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এবার শীতের আগমন ঘটেছে সময়ের আগেই। কনকনে শীতে কাঁপছে উপজেলার মানুষ। সবচেয়ে বেশি কষ্টে দিন কাটাচ্ছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষজন। শীতের রাতে জবুথবু অবস্থায় কেউ রেল ষ্টেশনে, কেউ ফুটপাতে, কেউ আবার বাজারের বারান্দায় গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমিয়ে থাকেন।
এই শীতার্ত ছিন্নমূল মানুষের কষ্টের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গভীর রাতে পথে পথে ঘুরে কম্বল বিতরণ করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি আলমডাঙ্গা পৌর শহরের রেল ষ্টেশন এলাকায় ঘুরে ছিন্নমূল, দুস্থ ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণকালে আশীষ কুমার বসু বলেন,“ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বলগুলো প্রকৃত ছিন্নমূল ও অসহায় মানুষের কাছে খুঁজে খুঁজে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমরা যারা আর্থিকভাবে সচ্ছল, তারা শীত নিবারণের জন্য অনেক কিছুই কিনতে পারি। কিন্তু যখন আমরা ঘরে দামী কম্বল মুড়িয়ে আরামে ঘুমাতে যাই, তখনও অনেক মানুষ কনকনে শীতে খোলা আকাশের নিচে রাত কাটান। তাদের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন,“এই শীতে সমাজের সকল বিত্তবান মানুষের প্রতি আহ্বান আপনারাও নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। একটু সহানুভূতিই পারে একজন মানুষকে শীতের কষ্ট থেকে রক্ষা করতে।
রাতে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভ‚মি অফিসার নাজির সাজেদুর রহমান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের স্টাফ মহসীন মোড়ল, সোহেল রানা, আমিরুল ইসলাম প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন
১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী
১৬ ঘন্টা আগে