লগইন
রত্না-খোকনের যুগলবন্দীঃ সাঙ্গীতিক সুধায় বুঁদ ছিল শরত রজনী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

রত্না-খোকনের যুগলবন্দীঃ সাঙ্গীতিক সুধায় বুঁদ ছিল শরত রজনী


শরতের রাত। আকাশে মেঘের পাহাড় ডিঙ্গিয়ে ইতস্তত ছড়িয়ে পড়ছে চাঁদের মায়াবি রোশনা। মফস্বল শহর আলমডাঙ্গার হাইরোড বলতে গেলে জনশূন্য। মাঝে মাঝে কিছু পাখিভ্যান দ্রুত আলো ফেলে হারিয়ে যাচ্ছে। এমন পরিবেশে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রয়াত সাহিত্যিক মারুফুল হকের বাড়িতে বসেছে বৈঠকী সঙ্গীতানুষ্ঠান।

খ্যাতিমান বংশীবাদক খোকন আর এ সময়ের সেনসেশন, টিভি চ্যানেলের পরিচিত মুখ, সুশ্রী কণ্ঠশিল্পী রত্না পারভীনের যুগলবন্দীর সুর সুধায় বুঁদ হয়েছিল শরতের স্নিগ্ধ রজনী। রত্না পারভীন হৃদয়ের সবটুকু দরদ ঢেলে দিয়ে পর পর গাইলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মুঙ্গেস্কর ও পঙ্কোজ উদাসের ১২টি জনপ্রিয় সঙ্গীত।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গান “মায়াবতী মেঘে এল তন্দ্রা” গানটি দিয়ে শুরু করলেন। পরে একে একে ”মধু মালতী ডাকে আয়”, ”হয়তো কিছু নাহি পাবো,“ পঙ্কোজ উদাসের হৃদয়স্পর্শী প্রেমের গজল “চান্দি জ্যায়সা রাঙ হ্যায় তেরা, ”কিংবা সুর সম্রাজ্ঞী লতা মুঙ্গেস্করের “রঙিলা বাঁশিতে কে ডাকে ঘুম ঘুম নিঝুম রাতের মায়ায়”ইত্যাদি সঙ্গীতের সাঙ্গীতিক মায়ায় আশ্বিনের স্বল্পস্থায়ি চাঁদ যেন লজ্জ্বা পেয়ে দ্রুত মুখ লুকিয়ে নিয়েছিল।


একদিকে,রত্না পারভীনের কন্ঠের সুরের অনুপ ইন্দ্রজাল অন্যদিকে দুই বাংলার জনপ্রিয় বংশীবাদক মনোয়ার হোসেন খোকনের বাঁশির কুহকে যেন শরতের রাত্রিও নেশায় বুঁদ হয়েছিল।


২০ সেপ্টেম্বর রাতের এ বৈঠকী সঙ্গীত আসরে প্যাড ড্রামে সঙ্গত দেন ঝিনাইদহ শহরের নাজির উদ্দীন, তবলায় তুষার হক ও সুশীল কর্মকার, কীবোর্ডে মোমিনুর রহমান প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৬ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৭ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৭ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৮ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

৯ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

৯ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে অনুদানের চেক বিতরণ

আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় সোহাগ আলীকে সংবর্ধনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।