সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে সুবাহ সংস্থার উদ্যোগে দরিদ্র ও নিম্ন পরিবারকে স্বাস্থ্যসম্মত টয়লেট প্রদান
মেহেরপুর প্রতিনিধি। বাংলাদেশ এনজিও ফাউণ্ডেশন এর অর্থায়নে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে প্রথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক মতবিনিময় সভা ও দরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা আমঝুপিতে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মঈন-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম মেহেরপুর জেলা শাখার সভাপতি আবু আবিদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোছাঃ ফরিদা পারভীন। এসময় আমঝুপি ইউনিয়নে ২৭ টি দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারকে স্বাস্থ্যসম্মত সেমিপাকা টয়লেট হস্তান্তর করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
২২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার
২৩ ঘন্টা আগে
মেহেরপুরে অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
১ দিন আগে