লগইন
মেহেরপুরে সচিবদের গৃহ উপহার পেলেন মীর সামছুল হক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে সচিবদের গৃহ উপহার পেলেন মীর সামছুল হক

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর প্রামে মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারী সচিবগনদের গৃহ উপহার পেলেন মীর সামছুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন- মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।

প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে মুজিবশতবর্ষ স্মরণীয় করে রাখার প্রয়াসে সরকারের প্রত্যেক সচিব সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দুটি পরিবারকে পূর্ণবাসনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব মোছা :আছিয়া খাতুন সদর উপজেলা পিরোজপুর গ্রামে মীর সামছুল হকের একটি বাড়ি নির্মাণ করে দিলেন।

এই সেমি পাকা বাড়ির জন্য ব্যয় হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। মুজিবশতবর্ষে অসহায়, ভূমিহীন, গৃহহীনদের বাঁচতে তাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মীর শামছুল হক। এ উপলক্ষে শনিবার দুপুরে বাড়ি উদ্বোধন অনুষ্ঠানে জুম ভিডিও এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুরে ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমূখ। সদর উপজেলা নির্বাহি অফিসার মাকসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হিরা, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, ইউপি সচিব এরশাদ আলীসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৫ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৫ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৬ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৬ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৭ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৭ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৮ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।