লগইন
মা ইলিশ শিকারের দায়ে ৩৬ জেলেকে আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মা ইলিশ শিকারের দায়ে ৩৬ জেলেকে আটক

চাঁদপুর নৌ-সীমানায় মা ইলিশ নিধন ও ইলিশের প্রজনন রক্ষায় চলছে ২২ দিনের অভয়াশ্রম। এর মধ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৩৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা।

আটকদের মধ্যে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজনকে জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম আবিদা সিফাত, অলিদুজ্জামান ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ।

আগে শনিবার বিকাল ৪টা থেকে রবিবার দুপুর পর্যন্ত মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে দুপুর ১টায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৩৬ জেলের মধ্যে চাঁদপুর কোস্টগার্ডের পৃথক দু’টি অভিযানে আটক হয় ২৪ জন। হাইমচর কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে আটক করে আট জেলেকে। এছাড়া মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স আটক করে চার জেলেকে।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, কোস্টগার্ডের অভিযানে আটক ২৪ জেলের মধ্যে ১৪ জনকে এক মাস ও নয়জনকে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে, মতলব উত্তরের আটক ৪ জেলের মধ্যে একজনকে এক মাস কারাদণ্ড এবং তিনজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হাইমচর উপজেলায় আটক আট জেলের মধ্যে সাতজনের এক বছর করে কারাদণ্ড এবং একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, ইলিশের বংশ বিস্তারে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে ১ থেকে ২ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

১৩ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

১৩ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।