সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মায়ের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করলেন মেয়ে বক্সীপুরের ফুলি খাতুন
মায়ের সংবাদ সম্মেলনের বক্তব্য মিথ্যা দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মেয়ে ফুলি খাতুন। গতকাল ৩ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
বক্সীপুর গ্রামের লাল্টুর স্ত্রী ফুলি খাতুন লিখিত বক্তব্যে উল্লেখ করেন যে, তার মা তাকে ২০০৯ সালে সজ্ঞানে ৬ শতক৭২ পয়েন্ট জমি আলমডাঙ্গা রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করে দেন। সে জমি বাবদ মা তার অপর ২ ছেলে ও ১ মেয়েকে ১৫ হাজার করে মোট ৪৫ হাজার টাকা প্রদান করেন।গত এক যুগ ধরে ফুলি খাতুনেরা সে জমিতে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। মাকেও সেখানে একটা ঘর করে দিয়েছেন। তার মা আমেনা খাতুন সেখানেই বসবাস করেন।
মাকে তার দুই ছেলে ও অপর মেয়ে কেউই দেখাশোনা করেন না ও খোরপোষ দেন না বলেও ফুলি খাতুন দাবি করেছেন। তিনি উল্লেখ করেছেন, ফুলি খাতুনের ভাই-বোনরা এক হয়ে মায়ের উপর চাপ সৃষ্টি করছে যাতে তিনি জমি ফেরত নেন। এমনকি মামলা করার হুমকি দিচ্ছে। বাধ্য হয়ে মা আমেনা খাতুন ফুলির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে তদন্তপূর্বক উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় মাদকসেবনকালে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানসহ চারজন গ্রেফতার : ৫ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
৪ ঘন্টা আগে