সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মাস্ক না পরায় আলমডাঙ্গায় অভিযান পরিচালনা অব্যাহত: ১৩ জনকে জরিমানা
করোনা সংক্রমণের উর্দ্ধগতিতেও মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে ১৩ জনকে জরিমানা করেছে। ১৪ জুন দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় শহরের হাইরোড, আলিফ উদ্দিন মোড় ও আলিফ উদ্দিনে রোডে মাস্ক ব্যবহার না করায় এরশাদপুর গ্রামের বিপ্লবকে ১ হাজার টাকা, বেড়ামারার লালচানকে ১শ টাকা, ডাউকি গ্রামের সাত্তার আলীকে ৫শ টাকা, পাচলিয়া গ্রামের মিনহাজকে ৫শ টাকা, ছত্রপাড়া গ্রামের তরিকুল ইসলামকে ৫শ টাকা, আব্দুল মান্নানকে ৫শ টাকা, কেদারনগর গ্রামের শফি উদ্দিনকে ৫শ টাকা, নাগদাহ গ্রামের স্বপন দাসকে ১শ টাকা, গোবিন্দপুর গ্রামের হারুন অর রশিদকে ২শ টাকা, শ্রীনগর গ্রামের আজলুকে ২শ টাকা, ফরিদপুর গ্রামের মিজানুর রহমানকে ১শ টাকা, পুটিমারি গ্রামের মিজানুরকে ১শ টাকা, আড়পাড়ার গোলাম রসুলকে ১শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতপরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই ইমদাদুল সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, আলমডাঙ্গা উপজেলায় মাস্ক পরিধান নিশ্চিতকরণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনার অব্যাহত থাকবে। কোন পথচারী, দোকানদার , গাড়ি চালক মাস্ক বিহীন চলাচল করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার
১৪ ঘন্টা আগে
দামুড়হুদায় গোয়াল ঘরের বেড়া ভেঙে গাভী ও বাছুর চুরি, থানায় লিখিত অভিযোগ
২০ ঘন্টা আগে