মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ও ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার লক্ষ্যে মতবিনিময় সভা
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে এবং দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারে আলমডাঙ্গায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে হাজী মোড়স্থ টিলু ওস্তাদের চাতালে উপজেলা ও পৌর বিএনপির সাবেক নেতাকর্মীদের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়।
পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম। তিনি বলেন, “বিএনপির প্রাথমিক মনোনয়ন ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। চুড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমরা শামসুজ্জামান দুদু ভাইয়ের পাশে ঐক্যবদ্ধ থাকবো। তিনি জাতীয়তাবাদী আদর্শের প্রতিভাধর ও ত্যাগী নেতা। আমরা চাই চুয়াডাঙ্গা-১ আসনে তাঁর মনোনয়ন পুনর্বিবেচনা করে চূড়ান্ত করা হোক। শামসুজ্জামান দুদুর নেতৃত্বে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।”
তিনি আরও বলেন, “আমরা সবাই ধানের শীষের পতাকার নিচে একত্রিত থাকবো। স্বাধীনতা বিরোধীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সতর্ক থাকাটা আমাদের দায়িত্ব। দল ও নেতার প্রতি আনুগত্য বজায় রেখে একযোগে কাজ করবো। ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে।”
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন। এছাড়া জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের মাধ্যমে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি, সম্পাদক ও নেতাকর্মীরা। তাদের মধ্যে ছিলেন—মঈনুল ইসলাম, সাবেক চেয়ারম্যান চান্দ আলী, বিল্লাল হোসেন, মঈন উদ্দিন, ডা. মনিয়ার মালিতা, রফি মেম্বার, জহুরুল বিশ্বাস, ওয়াহেদ, আব্দুল মজিদ, শরিফুল ইসলাম, আসলাম হক, হ্যাবা, মবিরুল ইসলাম, আব্দুল লতিফ, সাহিবুল হক সটু, মামুন অর রশিদ মামুন, বাবু, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুল হান্নান, রাশেদুল ইসলাম।
এছাড়া জেলা যুবদলের সদস্য সুইট, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিদুল ইসলাম রহিত, শরিফুল ইসলাম মেম্বার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, যুবদল নেতা মিলন, সালাম, আতিয়ার, জাহাঙ্গীর, আব্দুস সালাম, হাসিবুল, হয়রত, ফিরোজ, ময়েন আলী, গনতন্ত্র পরিষদের চপল ও হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা থেকে নির্বাচনী মনোনয়ন পুনর্বিবেচনার পাশাপাশি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করা হয়।