লগইন
ভয়ঙ্কর কিশোর গ্যাংগ্রুপের নেতা একা‌ধিক মামলার আসামি আলমডাঙ্গার ফজা গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
ভয়ঙ্কর কিশোর গ্যাংগ্রুপের নেতা একা‌ধিক মামলার আসামি আলমডাঙ্গার ফজা গ্রেফতার


চুয়াডাঙ্গা –কুষ্টিয়া অঞ্চলের এক সময়ের কিশোর গ্যাংগ্রুপের অন্যতম নেতা আলমডাঙ্গার নওদা বন্ডবিলের সজিব ওরফে ফজাকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানায় মারামারি, চুরি ও বিষ্ফোরক আইনে ৪টি মামলা রয়েছে।


জানা যায়, চুয়াডাঙ্গা –কুষ্টিয়া অঞ্চলের এক সময়ের কিশোর গ্যাংগ্রুপের অন্যতম নেতা আলমডাঙ্গার নওদা বন্ডবিলের মন্টু মন্ডলের ছেলে সজিব ওরফে ফজা (২০) এখনও বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানায় বেশ কয়েকটি মামলার হুলিয়া মাথায় নিয়ে সে পলাতক ছিল। এমন তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ বেশ কিছুদিন ধরে ফজাকে গ্রেফতার করতে চেষ্টা করে আসছিল। ২৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ফজা নিজ বাড়িতে অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই মহানন্দ রায় নওদাবন্ডবিল এলাকায অভিযান চালিয়ে ফজাকে গ্রেফতার করেছে।


প্রসঙ্গত, চুয়াডাঙ্গা কুষ্টিয়া অঞ্চলে এক সময়ের কিশোর গ্যাংগ্রুপের তান্ডব ছিল সীমাহীন। এই গ্রুপের শীর্ষ নেতা ছিল আলমডাঙ্গার নিহত ইমরান। তার অন্যতম সহযোগি ছিল তমাল ও ফজা। ইমরান নিহত হওয়ার পর এ কিশোর গ্যাংগ্রুপ খেই হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে তমালও নিজ এলাকা গোপালগঞ্জে ফিরে গেলে এ গ্যাংগ্রুপ আরও দুর্বল হয়ে পড়ে।

তাদের তৎপরতা থেমে যায়। কিছুদিন ধরে ফজা আবারও এ গ্রুপটিকে পুণর্জীবিত করতে চেষ্টা করছিল। কয়েকজনকে সাথে নিয়ে সে এলাকায় নানা অপকর্মে লিপ্ত ছিল। এমন অভিযোগ পেয়ে তাকে গ্রেফতারের জন্য আলমডাঙ্গা থানা পুলিশ তৎপর হয়ে উঠে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৪৬ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৪৭ মিনিট আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৪ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৫ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৬ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৬ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৭ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।