লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

ভ্যান চালকদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন উপজেলা চেয়ারম্যান


আলমডাঙ্গা পৌরসভা এলাকায় ভ্যান,পাখিভ্যান রিকসা,নসিমন,করিমন চালকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের প্রতিবাদ জানিয়ে সাংবাদ সম্মেলন করেছেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। জীবিকার সন্ধ্যানে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম ও পার্শ্ববর্তি উপজেলা থেকে আলমডাঙ্গা শহরে ছুটে আসা দরিদ্র ভ্যানচালকরা উপজেলা চেয়ারম্যানের কাছে এ বিষয়ে প্রতিকার দাবি করেন।

এরই প্রেক্ষিতে রোববার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের নিজ অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।অবিলম্বে টাকা আদায় বন্ধ করা না হলে সকল চালকদের নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেন তিনি।


সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, আলমডাঙ্গা উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনেক দরিদ্র মানুষ ভ্যান, রিক্সা, নসিমন- করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা পৌরসভা এলাকায় প্রবেশ করলেই ২০ টাকা হারে আদায় করা হচ্ছে।সম্পূর্ণ অবৈধভাবে পৌরসভা এসব দরিদ্র মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। তিনি বলেন, এ বিষয়ে তিনি খোঁজ নিয়েছেন। এভাবে টাকা আদায়ের কোন আইন নেই। পৌরসভা কোন আইনে টাকা আদায় করছে তা তিনি জানতে চান।

এ সময় তিনি প্রশ্ন উত্থাপন করেন যে, ১৫টি ইউনিয়নের মানুষ কি আলমডাঙ্গা উপজেলার বাইরের? যদি বাইরের না হয় তাহলে পৌরসভায় ঢুকতে কেনো ট্যাক্স দিতে হবে? তাহলে আলমডাঙ্গা পৌর এলাকা থেকে উপজেলার কোন গ্রামে যেতে হলেও কি সংশ্লিষ্ট সেই ইউনিয়ন পরিষদকে চাঁদা দিতে হবে? তিনি উপজেলার দরিদ্র এসব মানুষের অভিভাবক দাবি করে বলেন, অবিলম্বে এ টাকা আদায় বন্ধ না করলে তিনি উপজেলার সব দরিদ্র মানুষকে নিয়ে আন্দোলন করতে বাধ্য হবেন।


এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, যুগ্ন সম্পাদক প্রশান্ত বিশ্বাস, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিক বিশ্বাস প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

১৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

১৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

২ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।