লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

ভিক্ষুক বৃদ্ধার ঘরে চুরি: মামলা দায়েরের ১ঘণ্টার মধ্যেই টাকা উদ্ধার, দুই চোর গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভিক্ষুক বৃদ্ধা জোসনা খাতুনের বাড়িতে চুরির ঘটনার মাত্র এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া নগদ টাকা উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৭ আগস্ট রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেহালা বাজারের মৃত আব্দুল লতিফের স্ত্রী জোসনা খাতুনের (৬৮) বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ আগস্ট রাতে তিনি বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো— উপজেলার জেহালা গ্রামের দলিরুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম মঞ্জু (৩৮) এবং মৃত খলিল হোসেনের ছেলে ভোলা হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, জোসনা খাতুন পেশায় একজন ভিক্ষুক। তার একমাত্র প্রতিবন্ধী ছেলে মোবারককে নিয়ে ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করেন। দীর্ঘদিন ভিক্ষা করে তিনি প্রায় ৫০ হাজার টাকা জমিয়ে ঘরের একটি টিনের বাক্সে রেখেছিলেন। ঘটনার দিন রাতে খাওয়া-দাওয়া শেষে ঘরে তালা মেরে তিনি বাজারে পান খেতে যান। প্রায় এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা এবং বাক্সে থাকা টাকাগুলো উধাও।

এ বিষয়ে মামলা দায়ের হওয়ার পরপরই চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম (সেবা)–এর নির্দেশে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। রাতেই মদনবাবুর মোড় থেকে দুই চোরকে গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১২ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।