লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

বৈদেশিক কর্মসংস্থান আইনে আলমডাঙ্গার তিনজনসহ চারজনের জেল জরিমানা

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন- ২০১৩ এর মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তিনজনসহ চারজনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় দুই আসামিকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ২০ আগস্ট বুধবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষনা করেন।


কারাদন্ড প্রাপ্তরা হলেন আলমডাঙ্গার খেজুরতলা গ্রামের হাসানুর আলমের ছেলে পোল্যান্ড প্রবাসী রয়েল রানা (পলাতক), তার পিতা হাসানুর আলম, শ্বশুর বেলগাছী গ্রামের মৃত হাতিম মালিথার ছেলে জান্টু মালিথা এবং মুন্সিগঞ্জ জেলার আশুলিয়ার চর পশ্চিমকান্দি গ্রামের ওলী উল্লার ছেলে শওকত আলী বিপ্লব (পলাতক)।
এ মামলার অন্য দুই আসামি রয়েল রানার স্ত্রী স্বপ্না খাতুন ও মা মমতাজ খাতুনকে আদালত অব্যাহতি প্রদান করেছে।


মামলার অভিযোগে জানা যায়, আলমডাঙ্গার খেজুরতলা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে স্বপন আলীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে পোল্যান্ডে পাঠানোর কথা বলে বিপুল অঙ্কের টাকা গ্রহণ করে রয়েল রানা। শুধু স্বপন আলী নয়, ওই গ্রামের আরও ১০-১১ জন যুবকের কাছ থেকেও অর্থ নেয়া হয় রয়েল রানা। পরবর্তীতে কাউকেই বিদেশে পাঠানো না হওয়ায় তারা প্রতারিত হয়ে আদালতে মামলা দায়ের করেন।


এ ঘটনায় স্বপনের পিতা ইউনুস আলী বাদী হয়ে ২০২২ সালে রয়েল রানা, তার পিতা-মাতা, স্ত্রী, শ্বশুর এবং সহযোগী শওকত আলী বিপ্লবসহ ছয়জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ৩১(ক), ৩১(খ), ৩১(গ), ৩১(ঘ), ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ ধারায় রুজু করা হয়।


দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। এ সময় আদালতে উপস্থিত থাকা দুই আসামি হাসানুর আলম ও জান্টু মালিথাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। একইসঙ্গে রয়েল রানার স্ত্রী ও মাকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৯ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৯ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।