লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলমডাঙ্গায় কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলমডাঙ্গায় কোরআন খতম, স্মৃতিচারণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ মাগরিব আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত স্থানীয় প্রায় ২০ জন কোরআনে হাফেজের অংশগ্রহণে কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও আলোচনা সভায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


কোরআন তেলাওয়াতকারী হাফেজ মাওলানা মো. সাইফী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কোরআন খতম করেছি এবং আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের উচ্চ মর্যাদা কামনা করেছি।


আলোচনা সভায় শোক প্রকাশ করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমরা কোরআনে হাফেজদের নিয়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি। তিনি আরও বলেন, কেন্দ্র ঘোষিত ৭ দিনের শোক ও দোয়া কর্মসূচি আলমডাঙ্গায় যথাযথভাবে পালন করা হবে।


উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মোতালেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. আলাউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, বিএনপি নেতা মহি উদ্দিন, আবুল বাশার মল্লিক, আবু মুসা মিয়া, ইউনুস আলী, হুমায়ন আহমেদ, জাহাঙ্গীর কবীর মুকুল, মহাবুল মেম্বার, সিতাব মন্ডল, শওকত খান, হাসানুজ্জামান, চিনির উদ্দিন, শরিফুল ইসলাম, বজলু মেম্বার, বজলু মন্ডল, গোলজার হোসেন, আব্দুল মাবুদ, মুক্তার আলী, শাহাজান, জাফফার আলী মনা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান, যুবদল নেতা শফিকুল আজম ডালিম, হাসান, জামির, সাদ্দাম খান, মিশকাত, ছাত্রদলের জীবন, বাধন প্রমুখ।

পরে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: গোলাম মোর্শেদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

৪ মিনিট আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।