লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

বিশ্ব ডায়াবেটিস দিবসে আলমডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলমডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।  কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুল।  বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম), আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, এবং সিনিয়র সাংবাদিক হামিদুল আজম, ডাক্তার সামিনা আক্তার, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, এন এইচ শাওন, আতিক বিশ্বাস, শরিফুল ইসলাম রোকন, সোহেল হুদা, মুর্শিদ কলিন, আল আমিন পরশ, শাহরিয়ার শরিফ, শিক্ষক আফরোজ খুশি, প্রমুখ।

প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, “ডায়াবেটিস এখন শুধু একটি রোগ নয়; এটি জীবনযাপনের একটি সতর্ক সংকেত। আমরা কী খাই, কীভাবে চলি—এসব ছোট অভ্যাসই আমাদের ভবিষ্যৎ ঠিক করে। তাই সচেতনতা বাড়ানো এবং নিয়মিত পরীক্ষা করা ছাড়া বিকল্প নেই। আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির এমন উদ্যোগ মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করবে।”

বিশেষ অতিথি ওসি মাসুদুর রহমান (পিপিএম) বলেন, “ডায়াবেটিস নীরব ঘাতক। অনেক মানুষ জানেই না যে তারা ঝুঁকির মধ্যে রয়েছে। অনিয়মিত খাবার, কম চলাফেরা ও মানসিক চাপেই রোগটি বাড়ে। তাই একটি সুস্থ সমাজ গড়তে স্বাস্থ্যসচেতনতা অত্যন্ত জরুরি। পুলিশ শুধু আইনশৃঙ্খলা নয়, জনগণের স্বাস্থ্যসচেতনতায়ও পাশে থাকতে চায়।”

স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, "নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম, পরিমিত খাবার গ্রহণ এবং মানসিক চাপ কমানো—ডায়াবেটিস প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।