লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মে, ২০২৫ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

বিএনপি নেতা কামাল হোসেন হত্যা মামলা, তিন বছরেও ন্যায়বিচার সম্পন্ন না হওয়ার বেদনা পরিবারে

রহমান মুকুল: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মুন্সিগঞ্জের বিএনপি নেতা কামাল হোসেন হত্যা মামলার ধীরগতিতে হতাশ পরিবার। মুন্সিগঞ্জে বিএনপি নেতা ও ঠিকাদার কামাল হোসেনকে নির্মমভাবে হত্যার তিন বছর পূর্ণ হয়েছে গতকাল শুক্রবার। ২০২২ সালের ১ মে রাতে শরিকানা জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরজামাই স্বাধীন আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী কামাল হোসেনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে। মৃত্যুর আগে শেষবারের মতো স্ত্রীকে ঘাতক স্বাধীনের নাম বলেছিলেন কামাল হোসেন।


মুন্সিগঞ্জের জেহালা গ্রামের মাঝেরপাড়ার মৃত জাহান আলী মাস্টারের ছেলে কামাল হোসেন ছিলেন একজন প্রজ্ঞাবান, স্পষ্টভাষী রাজনীতিক। থিঙ্ক ট্যাংক হিসেবে স্থানীয় বিএনপির ভরসার প্রতীক ছিলেন তিনি। পাশাপাশি একজন সৎ ঠিকাদার হিসেবেও তার পরিচিতি ছিল।


ঘটনার পর নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি স্বাধীন আলীসহ ৯ জনকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন আসামি স্বাধীন আলী, রাহুল কুমার দাস এবং আশিকুর রহমান বাদশা।


তবে মামলার এক পর্যায়ে আসামিরা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন। এরপর থেকেই আদালতে আর হাজির হননি স্বাধীন আলী। ২০২৪ সালের ১৪ মে চুয়াডাঙ্গা সিনিয়র জজ মো. জিয়া হায়দার প্রধান আসামী স্বাধীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, কিন্তু তিনি ছিলেন পলাতক। গত বছর পুলিশ তাকে আবারও গ্রেফতার করে।


স্থানীয়দের ভাষ্য মতে, স্বাধীন আলী ছিলেন বামানগর গ্রামের দরিদ্র কাশেম আলীর ছেলে। কলেজ জীবনে বখে যাওয়া স্বাধীন প্রেমে পড়েন নাইমা নিগারের, যিনি ছিলেন বিত্তশালী পরিবারের সদস্য। পরিবার রাজি না থাকলেও শেষ পর্যন্ত তাকে ঘরজামাই হিসেবে মেনে নেয়া হয়, এবং পারিবারিক জমি বিরোধে বখে যাওয়া স্বাধীনকে ‘তুরুপের তাস’ হিসেবে ব্যবহার করা হয়।


কামাল হোসেনের পরিবার বলছে, মামলা আদালতে থাকলেও বিচারপ্রক্রিয়ার গতি অত্যন্ত ধীর। তিন বছরে চার্জ গঠন হলেও খুব ধীর গতিতে চলছে আর্গুমেন্ট । আর্থিক সহায়তা নয়, নিহত কামাল হোসেনের পরিবার চায় দলের নেতাকর্মীরা পাশে থাকুক, জামিনে মুক্ত ঘাতকদের বিচার ত্বরান্বিত হোক।


সেলিনা খাতুন বলেন, “স্বামীকে হারিয়ে আমরা নিঃস্ব। ওনার হত্যা মামলার বিচার না পেলে কী বলব সন্তানের কাছে? বিএনপির নেতাকর্মীদের বলছি টাকা নয়, আমাদের পাশে থাকুন। ন্যায়বিচার নিশ্চিত করতে দলীয়ভাবে পদক্ষেপ নিন।”


আজ তিন বছর পেরিয়ে গেছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে আত্মস্বীকৃত ঘাতকদের বিচার সম্পন্ন হবে কবে? বিলম্বের বিচার তো অবিচারের সামিল। কেন আলোচিত হত্যা মামলার বিচারে ধীর এই বিচার প্রক্রিয়া? পরিবারটি আশায় বুক বেঁধে আছে, কোনো একদিন হয়তো কামাল হোসেনের আত্মা শান্তি পাবে ন্যায়বিচারের সুবাতাসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

৭ মিনিট আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।