সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার কুমারী গ্রামে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা ঈষিতা। ৩০ মে রবিবারের রাতে পুলিশ গিয়ে ওই বাল্যবিয়ে পন্ড করে।
জানা যায়, কুমারী গ্রামের বিল্লাল হোসেনের ৫ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা ঈষিতার বিয়ে ঠিক করা হয়। ৩০ মে রবিবার রাতে এ বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাল্যবিয়ে তাই স্বাভাবিকভাবেই ঝামেলা হতে পারে ভেবে বরযাত্রি গভীর রাতে আসার কথা ছিল।
এ বাল্যবিয়ের কথা যথাসম্ভব গোপন করা হলেও তা জেনে যান উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। তিনি বিষয়টি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরকে অবহিত করেন। রাত ৯ টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সে বাল্যবিয়ে বন্ধ করে। ফলে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেল মাত্র ৫ম শ্রেণির ছাত্রী ঈষিতা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
৯ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
৯ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
১০ ঘন্টা আগে