লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

নানা আনুষ্ঠানিকতা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় মিয়াপাড়াস্থ বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার নিজস্ব অফিস উদ্বোধন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সভাপতি আলমগীর হোসেন লাল্টু, সহসভাপতি শাহানুর আলম, আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম পারভেজ নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, কোষাধ্যক্ষ লোকমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক রিংকু বিশ্বাস, ধর্ম সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, আইসিটি সম্পাদক মেহেদি হাসান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক শিমুল হোসেন, কর্মসংস্থান সম্পাদক মিনারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অরুপ কুমার দে, কার্যনির্বাহী সদস্য ইয়াছিন আরাফাত, আব্দুল্লাহ আল নোমান ও মেহেদি হাসানকে শপথ বাক্য পাঠ করান নির্বাচনের নির্বাচন কমিশনার উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম রোকন।


শপথ অনুষ্ঠান শেষে পরিচিতি সভায় নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন লাল্টু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান (পিপিএম)। এসময় তিনি বলেন, "বিক্রয় প্রতিনিধিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আপনাদের মাধ্যমে সাধারণ ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে যায়। তাই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। একইসাথে আপনাদের সামাজিক সচেতনতার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তাই আসুন আমরা সকলে একসাথে শপথ করি, ‘মাদকের না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি।


বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় সদস্য আল আলামিন হোসাইনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা উপজেলা পরিবেশক সমিতির সভাপতি শেখ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানসহ বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট আলমডাঙ্গা উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৭ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।