লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আলমডাঙ্গা পৌর শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আলমডাঙ্গা পৌর শাখার সদস্যদের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা স্টেশনপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আলমডাঙ্গা পূজা উদযাপন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


আলমডাঙ্গা পৌর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু। এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। পূজা উদযাপন পরিষদ শুধু উৎসব আয়োজনের সংগঠন নয়, এটি ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষার একটি গুরুত্বপূর্ণ সংগঠন। নবগঠিত পৌর কমিটির নেতৃবৃন্দ নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করলে আলমডাঙ্গায় পূজা উদযাপন আরও সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর হবে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব উত্তম দেবনাথ, আলমডাঙ্গা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্র্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, জীবননগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জীবন কুমার সেন, আলমডাঙ্গা পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিপন কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক পরিমল কুমার ঘোষ কালু, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য পবিত্র কুমার আগরওয়ালা, আলমডাঙ্গা পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব তন্ময় কুমার ধর, যুগ্ম আহ্বায়ক শংকর ধর। আলমডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য খোকন ঘোষ, বিপ্লব দাশ, উত্তম সাহা, নিখিল ভারতী, সুজিত সাধুখাঁ, মিঠুন দাশ, অনুপ ঘোষ, সোমা বিশ্বাস, নয়ন শিহি, অপু বিশ্বাস, বিশ্বনাথ ব্যাধ, চিরঞ্জিত ব্যাধ, বিষ্ণু ব্যাধ, বিশু কুমার, দেবদাস ব্যাধসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।