লগইন
বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলার তদন্ত চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ এপ্রিল, ২০২১ | ০৬:০০ বিকাল ২১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলার তদন্ত চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘একটি বিষয় পরিষ্কার, আইন তার মতো চলবে।’

-স্বরাষ্ট্রমন্ত্রী

আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, একটি গ্রুপের ব্যবস্থাপনার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আইন কী বলে— জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে-ই অপরাধী হোক, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন। তদন্তের পরে আমরা বলতে পারবো।’

সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি ফ্ল্যাট থেকে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে ওই শিক্ষার্থী বড় বোন বাদী হয়ে ‘আত্মহত্যায় প্ররোচনা দেওয়া’র অভিযোগ এনে বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই কলেজ শিক্ষার্থী তার বোনকে ফোন দিয়ে বলেছিলেন তিনি ‘ঝামেলা’য় আছেন। তখন তার বোন ঢাকায় আসেন এবং সেই ফ্ল্যাটে যান। ভেতর থেকে দরজা না খোলায়, ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে যাওয়ার পর সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গতকাল ঢাকা মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের করা আবেদন মঞ্জুর করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

১৫ মিনিট আগে
ঝিনাইদহ কলেজের সার্বিক মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

১৬ মিনিট আগে
জিয়া পরিবারকে রক্ষায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কামরুল হাসানের

গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

১ ঘন্টা আগে
গঠন প্রক্রিয়া, প্রধান সুপারিশ ও বিতর্ক

রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

১ ঘন্টা আগে
রাজনৈতিক অঙ্গনে তীব্র জল্পনা ও উত্তেজনা

আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় থানা ও ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলা : ৮ মোটরসাইকেল ও ১টি অবৈধ যান আটক

আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামি হেবা ও ট্যাপেন্টাডলসহ শামীম রেজা গ্রেফতার

পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

৩ ঘন্টা আগে
পাবনায় বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু, আহত আরও তিনজন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সামাজিক জোটের দ্বিতীয় দিনের সচেতনতামূলক ক্যাম্পেইন

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

১৩ ঘন্টা আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

১৩ ঘন্টা আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।