লগইন
বঙ্গবন্ধুর ভাষ্কর্ষ নিয়ে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠির বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
বঙ্গবন্ধুর ভাষ্কর্ষ নিয়ে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠির বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর ভাষ্কর্ষ নির্মাণে বিরোধিতার নামে উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠির জনমনে বিভ্রান্তিমূলক ফতোয়া ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল ইসলাম বকুল।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান মতিন, আরিফুর ইসলাম সোবহান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক ওয়াসিম হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বিশ্বাস সাধারণ সম্পাদক ইবনে মামুন, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মিঠু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জীবন আকবর, আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলফাজ হোসেন প্রমুখ।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় মানববন্ধনে বক্তারা বলেন, ভাস্কর্যকে তারা মূর্তি বলছে। দুইটা এক জিনিস না। অনেক মুসলিম দেশে ভাস্কর্য আছে। এ বিষয়টাকে নিয়ে ধর্মীয় অনুভূতির সঙ্গে যারা মিলিয়ে বিরোধিতা করতে চায়, তাদের ভেবে দেখা উচিত। অন্যায় দাবি নিয়ে সমস্যা করলে জনগণ বিচার করবে। বঙ্গবন্ধুর প্রতি সম্মান দেখানোর যে নাগরিক দায়িত্ব তাতে অন্তরায় সৃষ্টি করা সহ্য করা হবে না। যে কোনো বাধা প্রতিহত করার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো সব সময় প্রস্তুত। এরা দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী। জনগণকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৫ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৯ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।