লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম- সাহ‌সিকতা) পুরস্কার পেলেন আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান 

সেবা, সাহসিকতা, বীরত্বপূর্ণ ভূমিকা, সততা ও জনগণের সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ (সাহসিকতা) প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)  অর্জন করেছেন  আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। থানার অফিসার ইনচার্জ হিসেবে সারাদেশে একমাত্র  তিনি এ বছর এই সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেছেন।

 এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা।

বিগত কয়েক বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

এবারের পদকপ্রাপ্তদের বাছাইয়ে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হয়েছে। শুধুমাত্র যারা তাদের দায়িত্ব পালনকালে সাহসিকতা ও সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদেরকেই এ সম্মাননা দেওয়া হয়েছে।

গতকাল ২৯ এপ্রিল ঢাকার রাজারবাগ পুলিশ লাইনন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৫-এর বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাঁর হাতে পিপিএম সম্মাননা তুলে দেন। প্রধান উপদেষ্টা ড.ইউনুসের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের বাছাইকৃত পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, "এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আলমডাঙ্গা থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। আমি এই পুরস্কার আলমডাঙ্গার প্রতিটি মানুষের প্রতি উৎসর্গ করছি। আমি কখনো পুরস্কারের জন্য কাজ করিনি। আমার স্বপ্ন ছিল, আমার দায়িত্বের গাছ যেন কারও ছায়া হয়। আজ এই পদক আমাকে নতুন করে দায়বদ্ধ করেছে— আলমডাঙ্গার প্রতিটি মানুষের শান্তি নিশ্চিত করার জন্য।"

ওসি মাসুদুর রহমান  আলমডাঙ্গা থানায় যোগদান করেন গত বছর ১৬ অক্টোবর। 

 পর জুলাই গণ-অভ্যুত্থানের ট্রমা দ্রুত কাটিয়ে উঠা, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, দ্রুততম সময়ে সকল হত্যা মামলার আসামি গ্রেফতার ও মোটিভ উদ্ধার, সকল ডাকাতি ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে আসামী গ্রেফতার,  জনসচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশু সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তাঁর নিরলস পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক করে তুলেছে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) আজগর আলী, এস আই কাজী শামসুল আলমসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ ওসি মাসুদুর রহমানের এই সন্মান অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং উন্নতির ধারায় আরও এগিয়ে যাবে।

 সহকর্মীরা জানান, কঠোর শাসন আর কোমল হৃদয়ের মিশেলে ওসি মাসুদুর রহমান  হয়ে উঠেছেন একটি আস্থার নাম। কখনো রাতের আঁধারে অপরাধীদের বিরুদ্ধে অভিযান, কখনো দুপুরের রোদে গ্রামের ভেতর ছুটে চলা— সবই তাঁর প্রতিদিনের লড়াই, আলমডাঙ্গাকে নিরাপদ রাখার জন্য।

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, "বিপিএম পদকের এই দীপ্তি তাঁর কাঁধে যেমন গৌরবের ভার দিয়েছে, তেমনি নতুন করে প্রত্যাশারও জন্ম দিয়েছে মানুষের মনে।

আগামী দিনগুলোতে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা হবে আরও শান্তিপূর্ণ, আরও মানবিক এক আবাসভূমি হবে।  সর্বোচ্চ সন্মাননা প্রাপ্তির সাথে সাথে এমন প্রত্যাশা উচ্চকিত হয়েছে সকলের মনে।"

অনেকে এ প্রাপ্তিকে অতীতের সাফল্যের পদচিহ্ হিসেবে দেখছেন।

ওসি মোহাম্মদ মাসুদুর রহমান  দায়িত্ব নেওয়ার পর থেকেই আলমডাঙ্গা থানায় অপরাধ দমন ও জনসচেতনতামূলক কার্যক্রমে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

মাদকবিরোধী ও অস্ত্র উদ্ধার অভিযানে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি দ্রুততম সময়ে হত্যা মামলার আসামি গ্রেফতার, মোটিভ উদ্ধার,  ডাকাতির কয়েক ঘন্টার ভেতর ডাকাত গ্রেফতার, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও সামাজিক অপরাধের বিরুদ্ধেও তিনি গড়ে তুলেছেন দৃশ্যমান প্রতিরোধ।

(২০২১ সালে একাধিক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য পেয়েছিলেন পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বিশেষ সম্মাননা।)

এই সব ছোট ছোট অর্জনই আজ এসে মিলেছে বিপিএম পদকের গৌরবে।

শহরবাসীর প্রত্যাশা-- পুরস্কার প্রাপ্তির সাথে মাসুদুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা আরও বেশি মানবিক এবং সুন্দর এক শহর হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।