লগইন
প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর অর্থ আত্মসাৎ: পিবিআই’র জালে কোটচাঁদপুরের যুবক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ১৮৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীর অর্থ আত্মসাৎ: পিবিআই’র জালে কোটচাঁদপুরের যুবক


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ট্রেনের যাত্রায় পরিচয়। এরপর মোবাইল, ফেসবুক ও মেসেঞ্জারে কথা-বার্তা। নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে কলেজ ছাত্রীর সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। এরপর হাতিয়ে নেয় নগদ ৮০ হাজার টাকা ও ৫৭ হাজার টাকা মূল্যের ল্যাপটপ।

সেই প্রতারক আলমগীর হোসেন ওরফে আশিকুর রহমান রাব্বিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। মঙ্গলবার যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসানের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন আলমগীর হোসেন। এর আগে সোমবার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওই দিন কোতয়ালি থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। অভিযুক্তের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, প্রায় ছয় মাস আগে যশোর থেকে ট্রেনে কোটচাঁদপুর যাওয়ার পথে আলমগীর হোসেনে ওরফে আশিকুর রহমান রাব্বির সঙ্গে মামলার বাদী হামিদা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল ও ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরিচয় কালে আলমগীর হোসেন নিজেকে অবিবাহিত ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা (ক্যাপ্টেন) পরিচয় দেন। প্রেমের সম্পর্কের এক পর্যায়ের হামিদা খাতুনের কাছে তার পারিবারিক প্রয়োজনে আর্থিক সমস্যার কথা বলে এক মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে নগদ ৮০ হাজার টাকা ধার নেন আলমগীর হোসেন।

এছাড়া তার অফিসের কাজে ব্যবহারের জন্য বাদীর ব্যবহৃত ল্যাপটপটি চাইলে তাকে সরল বিশ্বাসে তার ব্যবহৃত এইচপি কোর আই ফাইভ ল্যাপটপটি দিয়ে দেন। এরপর আলমগীর নগদ টাকা ও ল্যাপটপ ফেরত দিতে টালবাহানা করতে থাকেন।

গত ১২ জুন সন্ধ্যা ৭টার দিকে মোবাইলে ফোন করে আলমগীরের কাছে পাওনা টাকা এবং ল্যাপটপ ফেরত চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। টাকা ও ল্যাপটপ ফেরত দেবেন না বলে জানান। পুলিশ সুপার আরও জানান, আলমগীরের ব্যবহৃত মোবাইল ফোনেও বিষয়টি সত্যতা পাওয়া যায়। মঙ্গলবার যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসানের আদালতে তাকে সোপর্দ করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

৪২ মিনিট আগে
ধানমন্ডিতে বিইএস-এর ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসাসেবা অনুষ্ঠিত

চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

৪৩ মিনিট আগে
চলতি মৌসুমে সেন্ট মার্টিনে এক দিনে সর্বোচ্চ পর্যটকের আগমন

বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

৪ ঘন্টা আগে
বনানীতে ‘পাওয়ার অব শি’র দিনব্যাপী উদ্যোক্তা মেলা

লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

৪ ঘন্টা আগে
লালমোহনে সড়ক সম্প্রসারণের অজুহাতে কেটে নেওয়া হলো চার শতাধিক গাছ, তদন্তে কমিটি

ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

৫ ঘন্টা আগে
ওয়ানডে অভিষেকেই ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া ৬ উইকেট শিকারি মাহলি বিয়ার্ডম্যান কে?

আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

৫ ঘন্টা আগে
আইসিসিবিতে শুরু হলো আধুনিক প্রযুক্তির ৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা

শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

৬ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশকে দুটি শর্ত দিল ভারত

অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

৮ ঘন্টা আগে
অবাধ্যতা নয়, স্বাভাবিক বিকাশের ইঙ্গিত – জানালেন মনোবিদ

এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

৮ ঘন্টা আগে
এনভিডিয়ার পদত্যাগী সিইও হুয়াংয়ের বিরুদ্ধে এবার তৃতীয় নারী কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ

জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

১২ ঘন্টা আগে
জাতীয় বিদ্যুৎ গ্রিডে অন্তর্ভুক্ত হলো মেহেরপুর, কাটছে দীর্ঘদিনের লো-ভোল্টেজ সমস্যা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।