লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

প্রেমিকার আপত্তিকর ভিডিও ছাড়ার হুমকি দিয়ে প্রেমিক যুবক রাসেল মিয়া রাজু কারাগারে

ফেসবুকে পরিচয়ে প্রেমিকার দেওয়া মামলায় প্রেমিক যুবক রাসেল মিয়া রাজু কারাগারে । ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভিডিও কলের সময় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্লাককমেইল করার অভিযোগে রাসেল মিয়া রাজু (৩০)কে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতার রাসেল মিয়া রাজুকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


পুলিশ সূত্র জানায়, গত ৩ জানুয়ারি দিবাগত রাতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার। গ্রেফতারকৃত রাসেল মিয়া রাজু রংপুর জেলার পীরগাছা উপজেলার শিবদেবপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে এবং বর্তমানে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিরাপত্তা দায়িত্বে কর্মরত ছিলেন। রাসেল মিয়া রাজু এক সন্তানের জনক।


মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের আব্দুল হান্নানের মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাসেল মিয়া রাজুর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে তারা ফেসবুক ম্যাসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তা ও ভিডিও কলে খোলামেলা যোগাযোগ রাখতেন। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল মিয়া রাজু ভিডিও কলের মুহূর্তে প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে রাখেন।


পরবর্তীতে রাসেল মিয়া রাজু বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে পরিবার রাজি না হওয়ায় তিনি ধারণকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। একপর্যায়ে এসব ছবি ও ভিডিও প্রেমিকার ভাই ও ভাবির কাছে পাঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন। এমনকি একটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রেমিকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বলেও অভিযোগ রয়েছে।


উপায় না পেয়ে ভুক্তভোগী ওই রাসেল মিয়ার রাজুর প্রেমিকা আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আলমডাঙ্গা থানা পুলিশের এসআই নিয়ামুল ইসলাম প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন। অভিযানে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এলাকা থেকে রাসেল মিয়া রাজুকে গ্রেফতার করে নিয়ে আসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।