লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ ডিসেম্বর, ২০২৪ | ১২:০০ রাত ২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা

আলমডাঙ্গায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার আলমডাঙ্গা ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ সভাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

এসময় তিনি বলেন, আমরা সকলেই জানি, একটি শিশু জন্ম নেওয়ার পর থেকে যে ব্যক্তির সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায় এবং যার কাছ থেকে সবচেয়ে বেশি শিখে, তিনি হলেন তার অভিভাবক। প্রাথমিক পর্যায়ের শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবারের পরিবেশ এবং অভিভাবকদের আচরণ থেকে। একজন সন্তানের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, এবং সামাজিক আচরণ শেখার মূল পাঠ শুরু হয় তার ঘর থেকে। তাই একজন অভিভাবকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক মূল্যবোধ শেখানো: সত্যবাদিতা, সৎ জীবনযাপন, সহানুভূতি এবং সম্মানের মতো গুণাবলি শিশুদের ছোট থেকেই শেখাতে হবে। সময়ের সঠিক ব্যবহার: সন্তানের পড়াশোনা, খেলাধুলা এবং অবসর সময়ের মধ্যে ভারসাম্য আনতে সহায়তা করা। মোবাইল আসক্তি প্রতিরোধ: সন্তান যেন মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের অতিরিক্ত ব্যবহার না করে, সে বিষয়ে মনোযোগ দেওয়া। শিক্ষায় উৎসাহ দেওয়া: সন্তানের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে, তাদের সঙ্গে গল্প বলা, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং স্কুলের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা। আাচরণে উদাহরণ তৈরি করা: শিশুরা যা দেখে তাই শেখে। তাই অভিভাবকদের উচিত নিজের কাজের মাধ্যমে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করা।


সভায় স্বাগত বক্তব্য প্রদান করে ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতান, হুমায়ন কবীর, রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এ্যাটোম, বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল উদ্দিন, বেলগাছী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মেহেরাজ আলী। সহকারি শিক্ষা অফিসার জিএম কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব, শিক্ষক রওশন আরা, সাজেদা খাতুন, আকলিমা খাতুন, পারুলা খাতুন, ইমরান হোসেন, আমিরুল ইসলাম, বদিউজ্জামান,ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেন, হারুন মন্ডল, বেল্টু মালিথা, রিনা বিশ^াস, রাহেন আলী, শাহাদৎ হোসেন, অভিভাবক মাহমুদা খাতুন, নার্গিস আরা, রিনা খাতুন, বেদানা খাতুন, বুলবুলি খাতুন, নাবণী খাতুন, হালিমা খাতুন, স্কুলের কর্মচারী রাকিবসহ কয়েকশ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৪ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৫ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৫ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৭ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৭ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।