লগইন
প্রতিনিয়ত ভারি হচ্ছে  স্বজন হারানোর কান্নায়  ঝিনাইদহের পরিবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুলাই, ২০২১ | ০৬:০০ বিকাল ৯০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
প্রতিনিয়ত ভারি হচ্ছে স্বজন হারানোর কান্নায় ঝিনাইদহের পরিবেশ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রনাত হয়েছে ৯৭জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সদরে ৩জন ও মহেশপুরে ১জনের মৃত্যু হয়। আর উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে এক জন, কোঁটচাদপুর দুই জন, শৈলকুপার শিক্ষক পাড়ায় এক জন এবং মহেশপুরে তিন জনের মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন অফিস এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জেলা সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান জেলায় গত ২৪ ঘন্টায় সদর হাসপাতাল ল্যাব থেকে ২৪৪ টি নমুনার ফলা ফল হাতে এসেছে। এর মধ্যে ৯৭ জনের দেহে করোনার ধরা পরেছে। আর এসময়ের মধ্যে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার হারুন-অর-রশিদ জানান, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে।

রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টরা। এদিকে সারাদেশের ন্যায় ঝিনাইদহে শুরু হয়েছে কঠোর লকডাইন। সকাল থেকে ওষুধ, কাচাবাজার ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। সড়কে জনসাধারণের উপস্থিতি নেই বললেই চলে। এদিকে লকডাউনের প্রথম দিনেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে অনেকটা জনশুণ্য রাস্তা ঘাট।

আর এ লকডাউন বাস্তবায়নের জন্য বৃষ্টিরি মধ্যেও মাঠে আছেন প্রশাসন। এছাড়া প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। লে.কর্নেল মোর্শেদুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা মহামারীর এ সময়ে সরকারি আদেশ নিশ্চিতকল্পে অসামরিক প্রশাসনকে সহায়তার উদ্যেশ্যে নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসাবে ৫৫ পদাতিক ডিভিশন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

২০ মিনিট আগে
আলমডাঙ্গায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ: ইজিবাইক চালকসহ আহত ৩

আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

২২ মিনিট আগে
আলমডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষনের সমাপনী

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

২৭ মিনিট আগে
১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের স্মরণে ভোলায় ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্মৃতিস্তম্ভের দাবি

স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

২৮ মিনিট আগে
স্মরণীয় ঘটনাবলী ও তাৎপর্য

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১ ঘন্টা আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ ঘন্টা আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

২ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।