লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জানুয়ারী, ২০২৬ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
পৌরসভার সমস্যা ও সমাধান নিয়ে টিএলসিসি কমিটির ত্রৈমাসিক সভা

চুয়াডাঙ্গা পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্প ও নাগরিক সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ডাম্পিং স্টেশন চালু, নিয়মিত ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম জোরদার করার প্রস্তাব দেন। এ ছাড়া মাথাভাঙ্গা নদী দূষণ রোধ ও শহীদ আবুল হোসেন স্মৃতি পাঠাগার দ্রুত চালুর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পৌর বাস টার্মিনালসহ শহরের সড়কবাতি সচল রাখা এবং পানির লাইনে ময়লা রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বলেন অংশগ্রহণকারীরা।

সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘সব দায় আপনারা আমাকেই দিয়েন, ব্যর্থতা শুধু আমার। আমি একসঙ্গে কয়েকটি দায়িত্ব সামলেও চুয়াডাঙ্গা পৌরসভায় সর্বোচ্চ সময় ও আন্তরিকতা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা কার্যক্রম পরিচালনা করছি।’

পৌরবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘উন্নয়নে সকলে মিলে কাজ করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই আবুল হোসেন স্মৃতি পাঠাগার বিষয়ে আমরা বসব এবং দ্রুতই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।