লগইন
নিয়ম ভেঙে পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জুলাই, ২০২১ | ১২:০০ রাত ২৭৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
নিয়ম ভেঙে পণ্যবাহী ট্রাকে যাত্রী পারাপার

কঠোর লকডাউনে সড়কে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী গাড়ী ব্যতীত কোন প্রকার যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে এই সুযোগে পণ্যবাহী ট্রাক চালকরা রাজধানী থেকে ট্রাকে মালামাল নামিয়ে দিয়ে ফেরার পথে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাত্রী আনা-নেওয়া করছেন। এতে করে ব্যহত হচ্ছে স্বাস্থ্যবিধি।

লকডাউনের তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন যায়গায় ব্যরিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের একপাশ দিয়ে দিয়ে শুধুমাত্র জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন চলাচল করতে পারছে। প্রতিটি ব্যারিকেডে পুলিশি নজরদারি রয়েছে। মোটর সাইকেল এবং রিক্সায় যাতায়াতে কাউকে সন্দেহ মনে হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই প্রশাসনের নজরদারি নমনীয় হয়ে পড়ে। এতে করে ফিরতি পথে পণ্যবাহী ট্রাকের চালকেরা অতি মুনাফায় যাত্রী পারাপার করছে। যাত্রীরাও উপায় না পেয়ে চালকদের নির্ধারিত টাকাতেই গন্তব্যে যেতে রাজি হচ্ছে। রাস্তায় পুলিশ কিংবা প্রশাসনের উপস্থিতি জোরালো দেখলে পথিমধ্যেই নামিয়ে দেওয়া হবে এইসব শর্তমেনেই যাত্রীরা ঝুকি নিয়েই এগুচ্ছে।

রাজা মিয়া নামের আরেক যাত্রী বলেন, সব নিয়ম আমাগো গরিবগ মাইনষের লিগা। কামাই বন্ধ হয়েগেছে। পয় পুলাপান না খাইয়া আছে। কোন বাপ-মা কি পারে চোঁখের সামনে এমন অসহায়ত্ব সহ্য করতে। বাধ্য হইয়াই ঢাকা ছারছি। এখন গ্রামে যাইয়া দেখি বাড়ি বাড়ি কাম কইরা পয় পুলাপানের মুখে দুইডা ভাত দিতে পারি কিনা।

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মানিরুজ্জামান বলেন, সরকার ঘোষিত লকডাইন বাস্তবায়নে এমন অভিযোগ আমরা গুরুত্ব দিয়ে দেখব। আমাদের ম্যাজিষ্ট্রেটরা সড়কে সার্বক্ষণিক কাজ করছে। এই অভিযোগের বিষয়ে সকলকে দ্রুত জানিয়ে দেওয়া হবে, এমনটা প্রমাণ পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, লকডাউন বাস্তবায়ন করতে জেলা পুলিশের চারশ সদস্য মাঠে কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। আইন ভঙ্গকারীদের জন্য আমাদের সদস্যরা আইনের প্রয়োগ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।