লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

নিখোঁজ হওয়ার আট দিন পর পরিবারে নিকট ফিরে গেলো শিশু আশরাফুল

শরিফুল ইসলাম রোকন: মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো আলমডাঙ্গা থানা পুলিশ। নিখোঁজ হওয়ার আট দিন পর পরিবারে নিকট ফিরে গেলো শিশু আশরাফুল। পুলিশ ও এলাকাবাসীর প্রচেষ্টায় মায়ের কোল ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন শিশুটির পরিবার। গত ৩০ মার্চ গভীর রাতে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় এক শিশুকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা সন্দেহ প্রকাশ করেন। তারা শিশুটিকে জিজ্ঞেস করলে সে নিজের নাম আশরাফুল এবং বাবা-মায়ের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারেনি। পরে এলাকাবাসী বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে অবহিত করে এবং রাতেই শিশুটিকে পুলিশের হাতে তুলে দেয়।

আলমডাঙ্গা থানা পুলিশ শিশুটিকে সুরক্ষিতভাবে থানায় রেখে তার পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের পাশাপাশি তারা আশপাশের থানায় খোঁজ নিতে থাকে।

জানাগেছে, কুষ্টিয়া খাজানগরের সাগর সর্দ্দার ও আক্তারা খাতুন দম্পত্তির ছেলে আশরাফুল ইসলাম(৭)। সে গত ২৮ মার্চ বাড়ি থেকে হারিয়ে যায়। তাকে কোথাও খুজে না পেয়ে কুষ্টিয়া সদর থানা জিডি করেন। ৩০ তারিখ রাতে আলমডাঙ্গা রেল ষ্টেশনে ঘুরে বেড়ানোর সময় এলাকাবাসী একটি শিশুকে আলমডাঙ্গা থানা পুলিশের হাতে তুলে দেয়। রাতেই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সোশ্যাল মিডিয়া পেজে ও সাম্প্রতিকী ডট কম পত্রিকার সোশ্যাল মিডিয়া পেজে শিশুটির ভিডিও দেওয়ার জন্য বলেন। রাতেই একটি মিডিয়াসহ বেশ কয়েকটি মিডিয়ার শিশুটির ভিডিও ছাড়া হয়। রাতে শিশুটিকে খাবার খাওয়ানোর পর থানাতেই রেখে দেওয়া হয়। পরদিন সকালে শিশুটির পিতা-মাতার সন্ধান না পাওয়ায় আলমডাঙ্গা থানার নারী শিশু হেল্প ডেক্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার এএসআই শিউলি খাতুনকে শিশুটির দেখাশুনার দায়িত্ব দেওয়া হয়। ঈদুল ফিতরের টানা ছুটির পর সকল অফিস আদালত খুলেছে। ৮ দিনেও শিশুটির পিতা মাতার সন্ধান না পাওয়ায় তাকে আদালতের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তরের শিশু পরিবারের পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ এপ্রিল কোর্টে যাওয়ার কিছুক্ষন আগে কুষ্টিয়া সদর থানা থেকে একটি কল আসে এবং জানায় শিশুটির পিতা-মাতার সন্ধান পাওয়া গেছে।

অবশেষে ৬ এপ্রিল দুপুরে শিশুটির মা আক্তারা খাতুন ও বাবা সাগর সদ্দার আলমডাঙ্গা থানায় এসে তাদের সন্তানকে শনাক্ত করেন। পুলিশ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

শিশু আশরাফুলকে ফিরে পেয়ে তার মা-বাবা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা পুলিশ এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, “আমরা সবসময় মানুষের সেবা ও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।