লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলমডাঙ্গা ও হারদী থানাপাড়ায় দোয়া

আলমডাঙ্গায় ও হারদী থানাপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হারদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় থানাপাড়া বটতলা পানবাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের পূর্বে ওয়ার্ড বিএনপির সভাপতি পল্টু রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, যুবদল নেতা জামাল, মিজান, সোয়েব আলী, বাবলু, বাপ্পি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাজু আহমেদ।

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজগর আলী ও ইউপি সদস্য আবু বকর সিদ্দীক ওরফে বাক্কা মেম্বারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন প্রবীন বিএনপির নেতা শহিদুল ইসলাম, মুজাহার আলী, আব্দুস সাত্তার, রুপচান আলী, ওয়ার্ড বিএনপি নেতা দাউদ আলী, আবু ছদ্দিন, হামিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপনসহ আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চারদলীয় জোট, বিশদলীয় জোটসহ সরকারি ও বিরোধী উভয় অবস্থানেই জনতার অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করে গেছেন। শত জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। বরং মানুষের পাশে থেকে গণতন্ত্রের পক্ষে অটল থেকেছেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর উপস্থিতি দেশ ও গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন বক্তারা। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হারদী থানাপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা শেখ মামুন হায়দারী।


এদিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদ হোসেন, সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহবায়ক তৌফিক খান,আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সজিব, যুগ্ম আহবায়ক মানিক মিয়া, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শিপনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।