লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ মার্চ, ২০২৫ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সাথে প্রবাসী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যাবসায়ী হাসিবুল হক (লিপু)র ইফতার মাহফিল

সৌদি আরব প্রবাসী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যাবসায়ী আলমডাঙ্গা উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সোদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হক লিপু কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের সাথে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। ২৫ মার্চ সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ের পাশে নয়া পল্টন হোটেল মিড নাইট সান এ ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি দীর্ঘদিন পর স্বপরিবারে দেশে ফিরেছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম দূর্দিনের সংযোগী এবং স্থানীয় এবং কেন্দ্রীয় বিএনপি ছাত্রদল যুবদলের সাথে তার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই তার দেশে ফেরা উপলক্ষে ঢাকা কলেজ এবং বাংলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সোহেল সরকার, কেন্দ্র্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক দীপ্ত মিত্র, ফিরোজ আলম, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, সাবেক সহ সাধারণ সম্পাদক বিপ্লব পাটোয়ার, আবু বকর সিদ্দিক জুয়েল, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান খন্দকার, শরিফুল ইসলাম, আবু নাইম, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব বিন আবদুস সাত্তার, মেহেদী হাসান, রিয়াজুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আহবায়ক কমিটির সদস্য ফয়সাল, মোরসালিনসহ আরো অনেক নেতৃবৃন্দ।


এই দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।


ইফতার মাহফিল পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা ভোটের অধিকার পুনরুদ্ধার ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।