লগইন
ঝিনাইদহে শুরু হয়েছে মধুবৃক্ষ খেজুর গাছের রস সংগ্রহ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে শুরু হয়েছে মধুবৃক্ষ খেজুর গাছের রস সংগ্রহ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের ছয়টি উপজেলার গাছিদের মধ্যে আগাম প্রস্তুতি হিসেবে বেশ আগে ভাগেই শেষ হয়ে গেছে খেজুর গাছ তোলা ও ঝোড়া। এ কারনে মহেশপুরের গাছীরা এখন মহা ব্যাস্ত। আগাম খেজুর রস সংগ্রহ করতে জেলার ছয়টি উপজেলার গ্রামীন জনপদের সর্বত্রই মধুবৃক্ষ খেজুর গাছ ঝোড়া শেষ কয়েছে। গাছিরা ব্যস্ত সময় পার করছেন গাছ থেকে আগে ভাগে রস সংগ্রের উপযোগী করে গড়ে তুলতে। আর মাত্র কয়েকদিন পর থেকেই গ্রাম বাংলার গৌরব আর ঐতিহ্যের প্রতিক মধু বৃক্ষকে ঘিরে গ্রামীন জনপদে শুরু হবে এক উৎসব মুখর পরিবেশ।

মধু বৃক্ষ থেকে গাছিরা সংগ্র করবে সুমিষ্ট খেজুর রস ,তাতে তৈরি হবে লোভনীয় নলেন গুড় ও পাটালী। রস জ্বালিয়ে ভিজানো পিঠা ও পায়েস খাওয়ার ধুম পড়বে উপজেলার বিভিন্ন গ্রামীন জনপদে। দানা, ঝোলা ও নলেন স্বাদ ও ঘ্রানই আলাদা। গ্রাম বাংলার রসনা তৃপ্তিতে খেজুরের গুড়-পাটালীর কোন বিকল্প নেই। শীত মওসুমে গ্রাম বাংলার এক নতুন আমেজের সৃষ্টি হবে। এক সময় মহেশপুর উপজেলা খেজুরের রস,গুড় ও পাটালি উৎপাদনে জেলার প্রসিদ্ধ ছিল।

অতীতে এখানকার খেজুর রসের যে যশ ছিল এখন তা দিনে দিনে হারাতে বসেছে। গ্রাম বাংলার সম্ভাবনাময় অর্থনৈতিক এ খাতে সরকারী কোন পৃষ্ঠপোষকতা না থাকায় বর্তমান আর আগের মত রস,গুড় উৎপাদন হয় না। সুঘ্রান নলেন গুড় উপজেলার নির্দিষ্ট কয়েকটি গ্রাম ছাড়া পাওয়া যায় না। তা আবার চাহিদা তুলনায় অত্যন্ত কম। তার পরও যে রস ,গুড় ও পাটালী তৈরি হয় তা দিয়ে শীত মওসুমে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়। এ বছরও ব্যাতিক্রম হবে না বলে ধারনা করা হচ্ছে। ইতিমধ্যেই শহরের লোকজন গ্রামের গাছিদের সাথে যোগাযোগ শুরু করেছেন। আবার কেউ কেউ গাছিদের নিকট অগ্রীম টাকা তুলে দিচ্ছেন ভাল রস,গুড় ও পাটালী পাওয়ার আশায়। অগ্রীম টাকা পেয়ে অনেক গাছি রস সংগ্রের উপকরণ কিনছেন। উপজেলার শংকরহুদা ও বাথানগাছী গ্রামের গাছি আজগার আলী ও করিম বলেন, এবছর একটু আগে ভাগেই গাছ ঝোড়া বা কাটা শেষ করেছি।

এখন গাছের রস সংগ্রহ চলছে। তারা আরও বলেন ভাটার কারনে অনেক খেজুর গাছ কেটে ফেলা হয়েছে। এখন তেমন একটা বেশি খেজুর গাছ না থাকায় গাছিরাও খেজুর রস সংগ্রহের জন্য তেমন আগ্রহ দেখান না। উপজেলা কৃষি কর্মকর্তা হসান আলী জানান,এ উপজেলায় প্রায় ৫ হেক্টর জমিতে খেজুরের চাষ করা হয়। বিভিন্ন চাষে আমরা প্রতিশ্রæতি দিয়ে থাকি কিন্তু দঃখ্যজনক হলো বরাদ্দ না থাকায় আমরা খেজুর চাষিদের সহযোগীতা করতে পারিনা। তারপরেও আমরা চেষ্টা করছি। মহেশপুরের খেজুরের রস একটি ঐতিহ্য তাই ঐতিহ্য ধরে রাখতে বেশি বেশি খেজুর খাছ রোপনের মাধ্যমে ঐতিহ্য ধরে রাখতে আমরা চাষিদের উদ্বুদ্ধ করছি এবং আগামীতে আমরা চেষ্টা করবো খেজুর চাষিদের সহায়তা করতে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৭ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১০ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১১ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৩ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।