লগইন
ঝিনাইদহের হলিধানীতে‘গুড বাই’ বলে প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর প্রেমিকার আত্মহত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহের হলিধানীতে‘গুড বাই’ বলে প্রেমিকের আত্মহত্যার ৩ দিন পর প্রেমিকার আত্মহত্যা


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ‘গুড বাই’ বলে প্রেমিকার কাছ থেকে বিদায় নিয়ে গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে প্রেমিক সুমন হালদার। সেই কষ্ট সইতে না পেয়ে ৩ দিনের মাথায় প্রেমিকা মিনা আক্তারও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি গ্রামের।

স্থানীয় সংবাদ কর্মী সালাম হোসেন জানান, সদর উপজেলার কাতলামারী গ্রামে কসমেটিক্স এর দোকান ছিল ওই গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাসের। দোকানে আসা যাওয়ার কারণে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই গ্রামের মকবুল হোসেনের মেয়ে মিনা আক্তারের।

গত মে মাস থেকে তাদের এই সম্পর্ক শুরু হয়। দিন যাওয়ার সাথে সাথে গভীর হয় সম্পর্ক। মিনার পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে চাপ দিতে শুরু করে। গত ৩০ নভেম্বর রাতে দোকান বন্ধ করে মিনা আক্তারের সাথে দেখা করতে যায় সুমন। কথা বলার এক পর্যায়ে উভয়ের মাঝে মান-অভিমান হয়। গুড বাই বলে মিনার ওড়না নিয়ে চলে যায় সুমন। সেখান থেকে বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করে সুমন।

মিনা টের পেয়ে পরিবারের লোকজন নিয়ে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুমন মারা যাওয়ার পর বিষয়টি মেনে নিতে পারেনি মিনা। বিমর্ষ হয়ে পড়ে সে। অবশেষে বুধবার ভোররাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে সেও আত্মহত্যা করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমনের লাশের ময়না তদন্ত করা হয়েছে। মিনার লাশ ময়না তদন্ত করা হবে। পুলিশের পক্ষ থেকে মিনার পরিবারকে বলা হয়েছিল তাকে দেখাশোনা করার জন্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১০ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১১ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১১ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১২ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।