লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থার উদ্যোগে আলমডাঙ্গায় খাঁচাবন্দী টিয়া পাখি অবমুক্ত


আলমডাঙ্গায় জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থার উদ্যোগে খাঁচাবন্দী কয়েক জাতের টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে। আজ ২৫ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কয়েক জাতের টিয়া পাখি ব্যবসায়ীর খাঁচা থেকে অবমুক্ত করা হয়েছে। পরিবেশপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে টিয়া পাখি অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।


এ সময় তিনি বলেন, "পাখি আমাদের পরিবেশ ও জীববৈচিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং ইকোসিস্টেম ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


পরিবেশগত ভারসাম্য রক্ষা করে। পোকামাকড় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে। অনেক পাখি কীটপতঙ্গ খেয়ে ফেলে, যা ফসলের জন্য ক্ষতিকর। পরাগায়ন ও বীজ সর্বত্র ছড়িয়ে দেওয়া দেয়।


অনেক পাখি ফুলে বসে বা মধু খায়, ফলে পরাগায়নে সহায়তা করে। এটি উদ্ভিদের প্রজননে সহায়ক। তাছাড়া, জলবায়ু ও প্রতিবেশ রক্ষায় ভুমিকা রাখে। পাখি বনভূমির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বনভূমি কার্বন শোষণ করে ও জলবায়ু পরিবর্তন রোধে ভূমিকা রাখে, যা পরোক্ষভাবে পাখিদেরও অবদান।"


জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ হিরোন জানান, "অবমুক্তকরণের মাধ্যমে পাখিদের প্রাকৃতিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। এছাড়া, অবৈধভাবে পাখি শিকার ও বাণিজ্যিক উদ্দেশ্যে পাখি বিক্রি বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।"


জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, "পরিবেশের সৌন্দর্য ও মানসিক প্রশান্তি দেয় পাখি।


পাখির ডাক, ওড়ার দৃশ্য ও বৈচিত্রময় রঙ প্রকৃতিকে সৌন্দর্যমÐিত করে। মানুষ মানসিক্র প্রশান্তি ও আনন্দ পায় পাখি দেখায়, বিশেষ করে টিয়া পাখি, যা পরিবেশ-সচেতনতা গড়ে তুলতেও সাহায্য করে।"

স্থানীয়দের মধ্যে আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "জীববৈচিত্র সংরক্ষণ যুব সংস্থার এই উদ্যোগ পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীলতা আরেক বার মনে করিয়ে দিল।" তিনি আশা প্রকাশ করে বলেন, "এ ধরনের উদ্যোগ উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে এমন দৃষ্টান্ত আরও বৃদ্ধি পাবে।"


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির সহসাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, দপ্তর সম্পাদক আল রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিন্স, সদস্য শাওন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।