লগইন
ছেলে হত্যার বদলা নিতে দৌলতপুর এমপির ভাইকে কুপিয়ে হত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ আগস্ট, ২০২০ | ১২:০০ রাত ২৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া
ছেলে হত্যার বদলা নিতে দৌলতপুর এমপির ভাইকে কুপিয়ে হত্যা

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে কুষ্টিয়া-১ (দৌলতপুর) সরওয়ার জাহান বাদশা (এমপি) এর ফুপাত ভাই আওয়ামীল লীগ নেতা মো. হাসিনুর রহমান (৫২) সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। শনিবার (২৯শে আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

হাসিনুর রহমান কুষ্টিয়া দৌলতপুরের পশ্চিম-দক্ষিন ফিলিপনগরের এমপি গলি এলাকার ডা: জমির উদ্দিনের ছেলে। নিহত হাসিনুর কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এর আপন ফুপাত ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার সকালের দিকে নিজ বাড়ির পার্শ্ববতী ইসলামপুর ঘোষপাড়া মোড়ে পদ্মা নদীর ধারে হাসিনুর রহমান মাছ ক্রয় করতে গেলে মজিবর রহমান পেছন দিক থেকে অতর্কিত ধারালো হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এসময় হাসিনুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সকাল সোয়া ৯টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় দৌলতপুর থানা পুলিশ ইসলামপুর ঘোষপাড়া মোড়ে অভিযান চালিয়ে ঘাতক মজিবর রহমানকে আটক করেছে। সে ইসলামপুর ঘোষপাড়া এলাকার মৃত মতালি মিস্ত্রির ছেলে। স্থানীয়রা আরও জানান, ২০১৯ সালের কোরবানীর ঈদের দিন সন্ধ্যার দিকে ফিলিপনগর আবেদের ঘাট এলাকায় মজিবর রহমানের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র আনোয়ার হোসেনকে সহপাঠীরা ছুরিকাঘাত করে হত্যা করে। এমপি’র ভাই হাসিনুর রহমান হত্যাকারীদের পক্ষ নিলে বিচার না পেয়ে প্রতিশোধ নিতে মজিবর রহমান এ হত্যাকান্ড ঘটায় ।

দৌলতপুরের ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ জানান, হাসিনুর রহমান প্রতিদিনের ন্যায় আজ সকালে হাটতে বের হলে হামলার শিকার হন। এরপর দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুর ইসলাম তুহিন জানান, হাসিনুরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার প্রস্ততি চলছিল কিন্তু তার আগেই তিনি মারা যান।

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নিশিকান্ত হাসিনুরের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আততায়ীর হামলায় হাসিনুর রহমান মারা গেছেন। লাশ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৫৫ মিনিট আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৫৫ মিনিট আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

১ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

২ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

২ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৩ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৪ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

১৪ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১৫ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।