লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা কৃষি ব্যাংকের এজিএম শামীম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ


স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের আঞ্চলিক প্রধান (এজিএম) মোঃ শামীম উদ্দিনের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, কমিশন বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালকের বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন আলমডাঙ্গা শাখার একাধিক গ্রাহক ও হাটবোয়ালিয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী।


অভিযোগকারীরা জানান, আলমডাঙ্গা শাখায় ব্যবস্থাপক থাকাকালে (২০১৬-২০২০) শামীম উদ্দিন ঋণ বিতরণে কমিশন দাবি করতেন এবং একপ্রকার সিন্ডিকেটের মাধ্যমে শাখায় প্রভাব বিস্তার করেন। এই সিন্ডিকেটে তার সহযোগী ছিলেন হাটবোয়ালিয়ার আলোচিত ব্যক্তি রকি বিশ্বাস, যিনি ঋণ খেলাপি, জুয়াচোর ও প্রতারক হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, রকি বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ভারতের নাগরিকত্বও গ্রহণ করেছেন।


হাটবোয়ালিয়ার ব্যবসায়ী রমজান আলী বলেন, “শামীম উদ্দিন রকির মাধ্যমে শাখা নিয়ন্ত্রণ করতেন। রকি ছাড়া ব্যাংকের কোনো কাজে যাওয়া যেত না। ঋণ নিতে হলে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হতো।”
এ বিষয়ে অভিযোগকারী আরেক গ্রাহক সাইফুল হুদা বলেন, “শামীম-রকি চক্র মিলে আলমডাঙ্গা শাখায় দুর্বৃত্তায়নের রাজত্ব কায়েম করেছিল। শামিম-রকি চক্রকে তাদের চাহিদা অনুযায়ী পার্সেন্টেজ না দিলে ঋণ মিলতো না। আমি নিজেও এর ভুক্তভোগী। একজন সরকারি ব্যাংক কর্মকর্তা রকির মত অশিক্ষিত নিম্নশ্রেণির দালালের হাতের ক্রীড়ানক হতে পারে, শামিমকে না দেখলে জানতেই পারতাম না।”


অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এজিএম মোঃ শামীম উদ্দিন বলেন, “অভিযোগ ভিত্তিহীন। রকির সাথে কার কী লেনদেন হয়েছে, আমি জানি না। কেউ আমাকে জানিয়ে অভিযোগ করেনি।”


তিনি আরও বলেন, “রকি আওয়ামী লীগের লোক। এখন হয়তো বিএনপির কেউ তার কাছ থেকে কিছু চেয়ে না পেয়ে এই অভিযোগ করছে।”


তিনি প্রশ্ন তোলেন, “আমি তো ২০২০ সালেই আলমডাঙ্গা ছেড়েছি, এখন এত বছর পর হঠাৎ করে এসব অভিযোগ কেন?”


এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তর তদন্ত শুরু করবে কি না, তা এখনও জানা যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।