লগইন
চুয়াডাঙ্গায় পা‌নি‌তে ডুবে দুই শিশুর মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জুন, ২০২১ | ১২:০০ রাত ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় পা‌নি‌তে ডুবে দুই শিশুর মৃত্যু



চুয়াডাঙ্গায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার বিকেলে সদর উপজেলার ঝোড়াঘাটা ও দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামে পানিতে ডুবে সোনালী খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে ঝোড়াঘাটা গ্রামের পাশ্ববর্তী ভাই মারা খালে গোসল করতে গেলে ডুবে যায় সোনালী।

নিহত সোনালী একই গ্রামের মোহাম্মদ মিন্টুর মেয়ে ও ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নিহতের বাবা মোহাম্মদ মিন্টু জানান, গ্রামের পাশেই ভাই মারা খাল। খুব গরমের কারণে বিকেলে ওই খালে গোসল করতে যায় সোনালী। পরে আর বাড়ি ফেরেনি।

তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশী মনিরুল ইসলাম গোসল করতে গেলে তার পায়ে বাঁধে সোনালীর দেহ।


তিনি আরও জানান, মনিরুল খবর দিলে সেখানে গিয়ে আমরা সোনালীর দেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, হাসপাতালে নেয়ার অনেক আগেই মারা গেছে শিশুটি।


এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানিতে ডুবে রায়হান উদ্দিন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।


আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। নিহত রায়হান উদ্দিন একই উপজেলার রুদ্রনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

সে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।লোকনাথপুর গ্রামের ইউপি সদস্য রিকাত আলী জানান, রায়হান উদ্দিনের বাবা রুদ্রনগর গ্রামের মতিয়ার রহমান তার মাকে ৩ বছর আগে তালাক দেন।

এরপর রায়হান উদ্দিনের মা পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে পুনরায় বিয়ে করেন। তারপর থেকে লোকনাথপুর গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে থেকে পড়া-লেখা করতো রায়হান উদ্দিন। ৩ দিন আগে রায়হান তার মায়ের সাথে দেখা করতে যায়।


পরে আজ বিকেলে মায়ের সাথে বাড়ির পাশ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে রায়হান পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিস মেলেনি। বেশ কিছুক্ষণ পর পানিতে ভেসে ওঠে তার মরদেহ।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।