লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৩৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গায় চিকিৎসায় গাফিলতি ও অবহেলার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা

বাড়াদি প্রতিনিধি: চুয়াডাঙ্গায় চিকিৎসায় গাফিলতি ও অবহেলার অভিযোগে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।


মামলাটি দায়ের করেছেন আলমডাঙ্গা উপজেলার রামনগর গ্রামের মৃত বাহাজ মন্ডলের ছেলে নজরুল ইসলাম। মামলায় আসামি করা হয়েছে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হাসিবুর হক শান্ত, ক্লিনিকের ম্যানেজার ইয়ারুল আলী, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার এহসানুল হককে।


আদালত সূত্রে জানা গেছে, গত ১২ মে (২০২৫) বাদীর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রোগীর এপেন্ডিসাইড, পেটে চর্বি ও প্রসাবে ইনফেকশন ধরা পড়ে এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিন অস্ত্রোপচার সম্পন্ন করার পর দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৪ জুন রোগীকে বাড়ি পাঠানো হয়।


বাড়ি ফেরার পর পুনরায় অসুস্থ হয়ে পড়লে ১৭ জুন আবারও ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে রোগীকে চুয়াডাঙ্গা ফিরিয়ে আনা হয়। এরপরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। সর্বশেষ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


বাদীর অভিযোগ, আসামিদের অবহেলা, ভুল চিকিৎসা এবং দায়িত্বহীনতার কারণে তার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এতে বাদীর প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।


মামলায় তিনি আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৩৮/৩২৩/৪২৭/১১৪ ধারায় শাস্তির দাবি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।