লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জুন, ২০২৫ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১: আহত ৩

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সজিব নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে দুই মোটরসাইকেলে থাকা তিনজন। ৩১ মে শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মারাত্মক জখম অবস্থায় তাদেরকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সজিবকে মৃত ঘোষনা করে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


নিহত সজীব হোসেন(১৭) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাত গ্রামের মৃত জানবার আলীর ছেলে। আহতরা হলো আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের আরশেদ আলীর ছেলে জিয়াউর রহমান(৩৫), কাটাভাঙ্গা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে মানিক মিয়া(৩০) ও ওসমানপুর গ্রামের ইয়াকিন আলীর ছেলে আসিফ হোসেন(২০)।


প্রত্যক্ষদর্শিরা জানান, আসিফ ও সজীব একটি মোটরসাইকেল যোগ দ্রæতগতিতে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে জিয়া ও মানিক আসছিল। আলমডাঙ্গা হাটবোয়ালিয়া সড়কের যাদবপুর গ্রামের পুলের নিকট দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই মোটরসাইকেল থাকা চারজন ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থায়ীয় লোকজন তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষনা করে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত সজিবের চাচা ফাকের আলী জানান, সজিবের জন্মের কয়েক বছর পর তার মা মারা যায়। পিতা মালয়েশিয়া গিয়ে কয়েক বছর আগে মারা গেছে। ছোট থেকে আমাদের নিকট সজিব বড় হয়েছে। সন্ধ্যার পর ওসমানপুর গ্রামের তার বন্ধু আসিফের সাথে আলমডাঙ্গা যাচ্ছিল। পথে মধ্যে মোটরসাইকেল দূর্ঘটনায় সে মারা যায়। এসময় তার বন্ধু আসিফসহ ৩ জন আহত হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান(পিপিএম) জানান, শনিবার রাতে যাদবপুর গ্রামে মোড়ে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন আহত হন। তাদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী নেওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২১ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।