লগইন
চুয়াডাঙ্গার  উথলী সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না---খুলনা রেঞ্জের ডিআইজি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার উথলী সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না---খুলনা রেঞ্জের ডিআইজি

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। ক্লু ধরে মামলার বিষয়ে অনেক দূর এগিয়েছে পুলিশ।অপরাধী যেই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আজ  বৃহস্পতিবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে বিট পুলিশিং সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি জানান, ৫ দিন হলো ঘটনাটি ঘটেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের সূত্র ধরে অনেক দূর এগিয়েছে পুলিশ। খুব শিঘ্রই অপরাধীদের গ্রেফতার করে সামনে নিয়ে আসা হবে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশের বিভিন্ন বিভাগ। ডিআইজি বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার এখন সময়ের ব্যাপার। ব্যাংক ডাকাতির ঘটনায় গত ৫ দিন ধরে পুলিশের বেশ কয়েকটি টিম দিনরাত কাজ করেছেন। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। দুই একদিনের মধ্যেই এর সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত বিট পুলিশিং সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদিন খোকন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানসহ অন্যরা।

উল্লেখ্য,গেল রোববার দুপুর ১টার দিকে জীবননগরে উথলী সোনালী ব্যাংক শাখায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় হেলমেট ও পিপিই পরিহিত তিন অস্ত্রধারী ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮ লাখ ৮২ হাজার ৯০০ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।পরে ঘটনার দিন রাতে বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাত তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন ব্যাংকের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৬ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

৮ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

৯ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১০ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১১ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১২ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।